কেন্দুয়ায় ব্র্যাকের অফিস উদ্বোধন


কেন্দুয়ায় ব্র্যাকের অফিস উদ্বোধন
নেত্রকোনার কেন্দুয়ায় ব্র্যাকের অফিস উদ্বোধন শেষ হয়েছে। বুধবার (২২ মার্চ) বিকেলে ডিভিশনঃ সেন্ট্রাল-০২ নেত্রকোনা-০১অঞ্চলের কেন্দুয়া এলাকার মোজাফরপুর ইউনিয়নে ব্র্যাকের মোজাফরপুর শাখা অফিস উদ্বোধন করা হয়। কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দুয়া- আটপাড়ার সংসদ সদস্য অসীম কুমার উকিল। প্রধান অতিথি কেন্দুয়া আটপাড়া সংসদ সদস্য অসীম কুমার উকিল বলেন, আমার এলাকায় এই শাখা অফিস উদ্বোধনের জন্য আমি ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। মোজাফরপুর ইউনিয়নের প্রান্তিক জনগোষ্ঠী ব্র্যাকের সহযোগিতা নিবেন পাশাপাশি তাদের শাখা পরিচালনার জন্য সার্বিক সহযোগিতা করবেন। তাহেলই ব্র্যাকের শাখা অফিস উত্তর উত্তর উন্নতি করবে পাশাপাশি এই শাখা অফিসের সহযোগিতায় আপনাদেরই উন্নয়ন হবে আমি বিশ্বাস করি। জেলা সম্বনয়কারী প্রবাল কুমার সাহা স্বাগত বক্তব্যে বলেন, এই এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কাজ করতেই আমাদের এই শাখা অফিস উদ্বোধন করছি পাশাপাশি আমাদের কর্মকাণ্ডকে গতিশীল করতে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করছি। নেত্রকোনার আঞ্চলিক ব্যবস্থাপক মো.রফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঁইয়া, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো.আসাদুল হক ভূঁইয়া, কেন্দুয়া থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মো.আলী হোসেন পিপিএম, মোজাফরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির আলম ভূঁইয়া প্রমূখ। এসময় কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.কামরুল হাসান ভূঁইয়া,মো.শহিদুল ইসলাম ফকির বাচ্চু,মোজাফরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মাহমুদ ইয়ার চৌধুরী, আঞ্চলিক ব্যবস্থাপক সেলিনা বেগম, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ এলাকার সুধীজন।

সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ।   চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ। তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা   তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয়   ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস   চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা   মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব   প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭%   ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর   পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর