ক্ষমতা থাকলে মন্ত্রিসভা থেকে আইনমন্ত্রীকে বের করে দিতাম: কাদের সিদ্দিকী


ক্ষমতা থাকলে মন্ত্রিসভা থেকে আইনমন্ত্রীকে বের করে দিতাম: কাদের সিদ্দিকী
বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আইনমন্ত্রী দেশটাকে ডুবিয়ে ফেলেছেন। আমার যদি এতোটুকুও ক্ষমতা থাকতো, তাহলে আমি এখনই আনিসুল হককে মন্ত্রিসভা থেকে বের করে দিতাম। খালেদা জিয়ার রাজনীতি করার বিষয়ে আইনমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, খালেদা জিয়া যদি রাজনীতি করলে অসুবিধা না হয়, তাহলে তাকে ঘরে আটকে রেখেছেন কেনো? শুক্রবার বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার বোয়ালী ডিগ্রি কলেজ মাঠে যাদবপুর ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কাদের সিদ্দিকী এসব কথা বলেন। তিনি বলেন, দেশ যেভাবে যাচ্ছে, তাতে আগামী ৫-১০ বছরের মধ্যে আওয়ামী লীগের মসজিদে বিএনপি যাবে না, বিএনপির কবরস্থানে আওয়ামী লীগও কাউকে কবর দেবে না। আমি এরকম দেশ চাই না। বৃহস্পতিবার এক সেমিনারে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনীতি করার বিষয়ে কোনো আইনি বাধা নেই। তবে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না। ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি জহির উদ্দিন ডিলারের সভাপতিত্বে ওই জনসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীর প্রতীক, শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল হালিম সরকার লাল, সাবেক পৌর মেয়র সানোয়ার হোসেন সজীব, উপজেলা জনতা লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবদুস ছবুর, আশিক জাহাঙ্গীর, আলমগীর সিদ্দিকী প্রমুখ।

সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ।   চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ। তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা   তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয়   ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস   চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা   মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব   প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭%   ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর   পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর