২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা


২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ৭ জানুয়ারি এবং এইচএসসি ও সমমানেন পরীক্ষা ৬ জুন শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার বিকালে সচিবালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, এসএসসি পরীক্ষা শেষ হবে ৬ ফেব্রুয়ারি, এইচএসসি পরীক্ষা শেষ হবে ১৩ জুলাই। ইতোমধ্যে রুটিন তৈরির কাজও চলমান রয়েছে। তিনি জানান, সেশনজট কমিয়ে আনার লক্ষ্যে চলতি বছর ডিসেম্বরের মধ্যেই ২০২৭ সালের সব পরীক্ষা সম্পন্ন করার প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয়েছিল। তবে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বিস্তারিত আলোচনার পর শিক্ষার্থীদের সুবিধার্থে এই নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। পাবলিক পরীক্ষার সময় নিয়মিত শিক্ষা কার্যক্রম যেন ব্যাহত না হয়, সে লক্ষ্যে সরকারের একটি বড় পরিকল্পনার কথা জানান মন্ত্রী। এহছানুল হক মিলন বলেন, ‘সাধারণত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয়, যা অন্যান্য ক্লাসের শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি করে। এই সমস্যা সমাধানে প্রতিটি উপজেলা পর্যায়ে একটি করে মাল্টিপারপাস পরীক্ষার হল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার।’ শিক্ষামন্ত্রী প্রশ্নপত্র ফাঁস রোধে এবং পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শিক্ষা বোর্ডগুলোকে কঠোর নজরদারির নির্দেশ দিয়েছেন। তিনি আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল প্রকাশের লক্ষ্যে বোর্ডগুলোকে এখন থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।

সর্বশেষ :

“অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা   “অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল   ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা   “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী   ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা   লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো   বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ   মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি   দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি