গজারিয়া উপজেলায় ২ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা।


গজারিয়া উপজেলায় ২ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা।
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ২ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (২৫ মার্চ) ১২ টার দিকে উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে জরিমানার করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আব্দুস সালাম।এ সময় ভাই ভাই ফল ভান্ডারে, ফলের মূল্য তালিকা প্রদর্শন না করায় এবং ফল ক্রয়ের রশিদ সংরক্ষণ না করায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করেন। একই বাজারে নিউ মুসলিম হোটেলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এ ব্যাপারে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আব্দুস সালাম জানান,পবিত্র রমজান উপলক্ষে সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা এবং বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা ও কৃত্রিম সংকট রোধ ও পণ্যমূল্য স্বাভাবিক রাখতে বাজারে আমাদের অভিযান জোরদার করা হয়েছে।আরও জানান, আজ অভিযান চলাকালীন সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কর হয়েছে। তিনি আরো জানান, কাঁচা বাজার, মুরগির দোকান ,মুদি দোকান গুলোতে ক্রয়-বিক্রয়ের রশিদ প্রদান করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা এবিএম মিজানুর হক, গজারিয়া উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ফারহানা খান।গজারিয়া থানা পুলিশের একটি টিম অভিযান কারে সহায়তা করে।

সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ।   চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ। তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা   তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয়   ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস   চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা   মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব   প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭%   ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর   পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর