প্রকাশিতঃ ফেব্রুয়ারী ১৭, ২০২৩

গণমাধ্যম সত্য বললে দেশের উপকার হবে: পররাষ্ট্রমন্ত্রী


গণমাধ্যম সত্য বললে দেশের উপকার হবে: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, গণমাধ্যম দেশকে এগিয়ে নেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার। তবে নিজেদের কাটতি বাড়ানোর জন্য গণমাধ্যম অনেক সময় টুইস্ট করে। টুইস্ট করা বাদ দিয়ে সত্য কথা বললে দেশের অনেক উপকার হবে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সিলেট নগরের জিন্দাবাজারে একটি হোটেলের সম্মেলনকক্ষে ‘বাংলাদেশে প্রাণিসম্পদ খাত: সমস্যা ও সম্ভাবনা’ বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশে একের পর এক বিদেশি কূটনীতিকের সফর প্রসঙ্গে দেওয়া পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের বক্তব্য ‘টুইস্ট’ (অতিরঞ্জিত করা) করা হয়েছে বলে দাবি করেছেন তিনি নিজেই। ড. মোমেন বলেন, “বিদেশি কূটনীতিকদের বাংলাদেশে সফর প্রসঙ্গে আমি সাংবাদিকদের বলেছিলাম, বিভিন্ন দেশের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো। বিদেশি কূটনীতিকরা এসেছেন আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করতে। কিন্তু সাংবাদিকরা আমার বক্তব্যকে লিখেছেন, ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে বিদেশি কূটনীতিকরা সফরে এসেছেন। এ বক্তব্য সবাই ‘টুইস্ট’ করেছেন। পাঠকপ্রিয়তা পেতে অনেকেই কোনো তথ্য যাচাই না করে শুধু টুইস্ট করে।” তিনি বলেন, গণমাধ্যম ছাড়া চলা সম্ভব নয়। তবে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের আরও সচেতন হবে। সত্য তথ্য প্রকাশ করলে জাতি উপকৃত হবে। প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. এমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মাইস্লাম রাজেশের পরিচালনা কর্মশালায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএফইউজের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্টের (এলজিএসপি) প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) এনামুল হাবীব, প্রাণিসম্পদ অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. মোহাম্মদ মারুফ হাসান, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) চিফ টেকনিক্যাল কো-অর্ডিনেটর ড. মো. গোলাম রব্বানী, এলডিডিপির কমিউনিকেশন কনসালট্যান্ট জিল্লুর রহমান এবং ‘পরিপ্রেক্ষিত’র পরিচালক সৈয়দ বুরহান কবীর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মনির।

সর্বশেষ :

৬ মাসে অন্তত ১৮৭ শিশু যথেচ্ছ গ্রেপ্তার, ১২৭ জন সন্ত্রাসবিরোধী আইনে: মানবাধিকার সংস্থা জেএমবিএফের উদ্বেগ   ৬ মাসে অন্তত ১৮৭ শিশু যথেচ্ছ গ্রেপ্তার, ১২৭ জন সন্ত্রাসবিরোধী আইনে: মানবাধিকার সংস্থা জেএমবিএফের উদ্বেগ “তৃতীয় বিশ্বের নরক” থেকে অভিবাসন নিষিদ্ধের বিল নিয়ে ন্যান্সি মেইস: ভাষা ও নীতি দুটোই বিতর্কের কেন্দ্রে, মার্কিন জনমত বাড়ছে   “তৃতীয় বিশ্বের নরক” থেকে অভিবাসন নিষিদ্ধের বিল নিয়ে ন্যান্সি মেইস: ভাষা ও নীতি দুটোই বিতর্কের কেন্দ্রে, মার্কিন জনমত বাড়ছে পুঞ্জীভূত লোকসানে ২২ ব্যাংক, ক্ষতি ২ লাখ ৫৪ হাজার কোটি টাকা   পুঞ্জীভূত লোকসানে ২২ ব্যাংক, ক্ষতি ২ লাখ ৫৪ হাজার কোটি টাকা বোমা মেরে ব্র্যাক বিশ্ববিদ্যালয় উড়িয়ে দেওয়ার হুমকি   বোমা মেরে ব্র্যাক বিশ্ববিদ্যালয় উড়িয়ে দেওয়ার হুমকি “ভাত দে কাপড় দে, নইলে গদি ছাইড়া দে”- স্লোগানে প্রকম্পিত প্রেসক্লাব এলাকা   “ভাত দে কাপড় দে, নইলে গদি ছাইড়া দে”- স্লোগানে প্রকম্পিত প্রেসক্লাব এলাকা চট্টগ্রাম বন্দরের এনসিটির পর এবার সিসিটিও তুলে দেওয়া হচ্ছে বিদেশিদের হাতে   চট্টগ্রাম বন্দরের এনসিটির পর এবার সিসিটিও তুলে দেওয়া হচ্ছে বিদেশিদের হাতে বিএনপির কমিটি বিলুপ্তির পর ওসির ‘তৈলাক্ত’ পোস্ট: ‘আমিনুল স্যারকে আবারও আহ্বায়ক চাই’   বিএনপির কমিটি বিলুপ্তির পর ওসির ‘তৈলাক্ত’ পোস্ট: ‘আমিনুল স্যারকে আবারও আহ্বায়ক চাই’ আত্রাইয়ে তুচ্ছো ঘটনাকে কেন্দ্র করে যুবকের আঘাতে এক বৃদ্ধ নিহত   আত্রাইয়ে তুচ্ছো ঘটনাকে কেন্দ্র করে যুবকের আঘাতে এক বৃদ্ধ নিহত