গুলশানে তীব্র ধোঁয়া, আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের


গুলশানে তীব্র ধোঁয়া, আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের
রাজধানীর গুলশান-২ নম্বরে একটি ১২ তলা আবাসিক ভবনে লাগা আগুনের তীব্রতা কিছুটা কমে এসেছে। তবে প্রচণ্ড ধোঁয়াচ্ছন্ন হয়ে গেছে ভবনের আশপাশ। এ কারণে কাজ করতে বেগ পাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এর আগে রোববার সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটের দিকে গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডের ওই ১২ তলা ভবনের ৭ম তলায় আগুনের সূত্রপাত হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে। ফায়ার সার্ভিস জানায়, আগুনের তীব্রতা কিছুটা কমেছে। তবে ধোঁয়া প্রচুর। এজন্য ফায়ার সার্ভিসের সদস্যদের কাজ করতে বেগ পেতে হচ্ছে। এছাড়া ঘটনাস্থলের পাশে একাধিক অ্যাম্বুলেন্স অবস্থান করছে। আরও পড়ুন: গুলশানে আগুন লাগা ভবন থেকে দুজন উদ্ধার ভবনটিতে বসবাসকারীরা জানিয়েছেন, আগুন লাগার পর অনেকেই ভবনের ভেতরে আটকা পড়েন। তারা বের হতে পারেননি। তবে ভবনটিতে আটকে পড়া মানুষের সঠিক হিসাব জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আগুন লাগার পর থেকে রাত ৮টা ৪৫ মিনিট পর্যন্ত ভবনটিতে আটকে পড়া চারজনকে উদ্ধার করা হয়। আরও পড়ুন: গুলশানে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, গুলশানের আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।

সর্বশেষ :

ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ভাতার অর্থ আত্মসাৎ   ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ভাতার অর্থ আত্মসাৎ নুসরাতের গুদামে পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ: আওয়ামী লীগকে ফাঁসাতেই নাটক- সন্দেহ স্থানীয়দের   নুসরাতের গুদামে পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ: আওয়ামী লীগকে ফাঁসাতেই নাটক- সন্দেহ স্থানীয়দের স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে   স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার   নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার দৃঢ়তার কারণে হাতকড়া পরানো যায়নি জিয়াউল আহসানের হাতে, বললেন- ‘জয় আমাদের হবেই, ঠেকাতে পারবে না’   দৃঢ়তার কারণে হাতকড়া পরানো যায়নি জিয়াউল আহসানের হাতে, বললেন- ‘জয় আমাদের হবেই, ঠেকাতে পারবে না’ লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ   লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ আইনশৃঙ্খলার তীব্র অবনতি, খুলনায় ব্যবসা গুটিয়ে ফেলছেন অনেক ব্যবসায়ী   আইনশৃঙ্খলার তীব্র অবনতি, খুলনায় ব্যবসা গুটিয়ে ফেলছেন অনেক ব্যবসায়ী সহকর্মীকে ধর্ষণচেষ্টায় এনসিপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার   সহকর্মীকে ধর্ষণচেষ্টায় এনসিপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার