চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ১৬ মে


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ১৬ মে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তির সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১৬ মে থেকে ২৫ মে পর্যন্ত এ পরীক্ষা চলবে। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এস এম আকবর হোসাইনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রোববার সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে ডিনস কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে আট অনুষদের ডিন, উপাচার্য শিরীণ আখতার, উপ-উপাচার্য বেনু কুমার দে উপস্থিত ছিলেন৷ সভা শেষে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ডিনদের সমন্বয়ে ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ১ম সভার সিদ্ধান্ত ক্রমে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে বিভিন্ন ইউনিট/উপ-ইউনিটের ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি ১৬ মে থেকে ২৫ মে পর্যন্ত নির্ধারণ করা হলো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউট। এতে আসন আছে ৪ হাজার ৯২৬টি। গত বছর ভর্তি পরীক্ষা হয়েছে চারটি ইউনিট ও দুটি উপ–ইউনিটের মাধ্যমে। এগুলো হলো এ ইউনিট, বি ইউনিট, বি–১ উপ–ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট ও ডি–১ উপ–ইউনিট।

সর্বশেষ :

বন্ধুত্বের হাত, ভেতরে অবিশ্বাসের রাজনীতি   বন্ধুত্বের হাত, ভেতরে অবিশ্বাসের রাজনীতি চালু হতে না হতেই অচল ‘ফুয়েল পাস অ্যাপ’, তেলের অপেক্ষা আগের মতোই   চালু হতে না হতেই অচল ‘ফুয়েল পাস অ্যাপ’, তেলের অপেক্ষা আগের মতোই নিজেদের “জুলাই প্রোডাক্ট” আখ্যা দিলেন জামায়াতের আমির শফিকুর   নিজেদের “জুলাই প্রোডাক্ট” আখ্যা দিলেন জামায়াতের আমির শফিকুর আকণ্ঠ ঋণে নিমজ্জিত অর্থনীতি: অন্তর্বর্তীকাল থেকে নতুন সরকার- ৪৩ দিনে আরও ৪১ হাজার কোটি টাকা ঋণ   আকণ্ঠ ঋণে নিমজ্জিত অর্থনীতি: অন্তর্বর্তীকাল থেকে নতুন সরকার- ৪৩ দিনে আরও ৪১ হাজার কোটি টাকা ঋণ ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ   ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী!   নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! নারী বিশ্বকাপে থাকছে রেকর্ড প্রাইজমানি   নারী বিশ্বকাপে থাকছে রেকর্ড প্রাইজমানি জুলাই-আগস্টের ৭.৬২ মি.মি. বুলেটের সুত্র অনুসন্ধান: বরখাস্তকৃত লেঃ কর্নেল ও সেনাবাহিনীর আর্টিলারি বিভাগের সম্পৃক্ততা   জুলাই-আগস্টের ৭.৬২ মি.মি. বুলেটের সুত্র অনুসন্ধান: বরখাস্তকৃত লেঃ কর্নেল ও সেনাবাহিনীর আর্টিলারি বিভাগের সম্পৃক্ততা