চার গুণ বেতন বাড়ছে মেয়েদের


চার গুণ বেতন বাড়ছে মেয়েদের
প্রতিনিয়ত এনে দিচ্ছেন সাফল্য। সিনিয়র সাফের পর অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন। ফুটবলে মেয়েদের নিয়ে প্রত্যাশাটা আকাশচুম্বী। দেশের ফুটবলের ঝান্ডা ওড়ানো সাবিনা খাতুন-কৃঞ্চা রানী সরকারদের খেলা নিয়েই হয় বেশি আলোচনা। অথচ সবুজ গালিচায় ফুটবলের ফুল হয়ে ফোটা এই মেয়েরা সংবর্ধনা কিংবা কোনো প্রতিষ্ঠানের বাইরে যে অর্থ পান, তা নগণ্য। ক্যাটাগরিভিত্তিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাঁদের যে পরিমাণ অর্থ দেয়, তা দিয়ে বর্তমান প্রেক্ষাপটে চলা কঠিন। \'এ\' ক্যাটাগারিতে যে ক\'জন আছেন, তাঁদের বেতন ১০ হাজার, বাকিদের কারও ৫, কারও বা ৩ হাজার টাকা। বিদেশের মাটিতে বাংলাদেশের পতাকা ওড়ানো এই মেয়েরাও এখন বেশ কয়েকটি দাবি নিয়ে বসেছেন সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে। মাসিক বেতন ৫০ হাজার, আন্তর্জাতিক ম্যাচ ফি, খাবারের মান বৃদ্ধি, উন্নত মানের বুট চেয়েছেন সাবিনারা। মেয়েদের দাবিগুলো যথার্থ এবং তা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন বলে রোববার সংবাদমাধ্যমে জানান সালাউদ্দিন। মেয়েদের চাওয়া ৫০ হাজার হলেও আপাতত ৩৫-৪০ হাজার টাকা দিতে চান দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধান। বাস্তবায়ন করতে পারলে এক লাফে চার গুণ বেতন বাড়তে যাচ্ছে সানজিদা খাতুন-মনিকাদের। বাফুফে ভবনেই নারী ফুটবলারদের আবাসিক ক্যাম্প। এক ছাদের নিচে ৬০-৭০ জন ফুটবলার থাকেন। মাসিক কিছু বেতনের সঙ্গে তাঁদের সবকিছুই দেখভাল করে ফেডারেশন। ক্যাম্পে থাকা প্রতি ফুটবলারের জন্য খাবার বাবদ প্রতিদিন বাফুফের ব্যয় করতে হয় ৭০০ টাকা। তাঁদের চাওয়া পূরণ করতে হলে ব্যয় বেড়ে গিয়ে দাঁড়াবে ১২০০ টাকা। আর এত দিন আন্তর্জাতিক ম্যাচ খেললেও ম্যাচ ফি পেতেন না মেয়েরা। এখন প্রতিটি আন্তর্জাতিক ম্যাচে প্রায় ১০০ ডলার করে চেয়েছেন তাঁরা। মেয়েদের এসব দাবি অযৌক্তিক দেখছেন না সালাউদ্দিন, \'ভালো একটা সমস্যায় পড়েছি আমি। মেয়েরা আমার কাছে কত জিনিস চেয়েছে; যার সবই যৌক্তিক। আবার এমন জিনিস চেয়েছে, তা শুনতে আমার লজ্জা লাগছে। বেতনটা ৫০ না হোক, ৩০ কিংবা ৪০ যাই করি না কেন; ম্যাচ ফি, উন্নতমানের বুট এবং খাবার অবশ্যই দিতে হবে। যদিও এই জিনিসগুলো আমরা পাইনি। তার অর্থ এই নয় যে, আমি থাকতে ওরা পাবে না। আজ আমি ফেডারেশনে এসেছি মেয়েদের এসব কাজের জন্যই। তারা ৫০ চেয়েছে, আমি ৩৫ কিংবা ৪০ দিতে চাই। আর এই টাকাটা পাবে জাতীয় দলের ৩০ ফুটবলার। বিভিন্ন ক্যাটাগরি ভিত্তিতে বেতন দেব। সর্বোচ্চ বেতন হবে ৪০ হাজার টাকা।\' সরকারের কাছে ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজালের (ডিপিপি) জন্য ৪৫০ কোটি টাকার বাজেট দেয় ফুটবল ফেডারেশন। কিন্তু সেটার ফাইল এখনও পড়ে আছে মন্ত্রণালয়ে। ডিপিপি পাস হলে সেখান থেকে পাওয়া অর্থ দিয়ে মেয়েদের এই চাওয়া পূরণ করা যেত বলে জানান সালাউদ্দিন, \'সরকারের কাছে ডিপিপি পাঠানোর পর আমি খুব আত্মবিশ্বাসী ছিলাম, ওটা হবে। কিন্তু যে কোনো কারণেই হোক সেটা এখনও পড়ে আছে। ডিপিপির তো কোনো নিশ্চয়তা পাচ্ছি না। আমি এরই মধ্যে অনেকের সঙ্গে কথা বলা শুরু করে দিয়েছি, যেখান থেকে আমি মেয়েদের এই জিনিসগুলো জোগাড় করে দিতে পারি।\' মেয়েরা সাফল্য এনে দিচ্ছেন। অথচ ট্রফি এনে দিতে না পারা জামাল ভূঁইয়ারা পাচ্ছেন উন্নত মানের সুযোগ-সুবিধা। সিসেলস, ব্রুনাই এবং বাংলাদেশকে নিয়ে মার্চে সিলেটে অনুষ্ঠেয় টাই নেশন্স কাপের প্রস্তুতির জন্য সৌদি আরব যেতে পারেন হ্যাভিয়ের ক্যাবরেরার দল। এত সুযোগ-সুবিধা দিয়েও ছেলেদের কাছ থেকে প্রত্যাশিত ফল না পাওয়ায় নাখোশ সালাউদ্দিন, \'আপনি যদি লিগ দেখেন, আমার চোখে লাগে জাতীয় দলের জন্য ৬০ ভাগ ফুটবলারই আনফিট। ওই ফিটনেসে ঢাকা লিগ খেলতে পারছে, ওই ফিটনেসে আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলতে পারছে না। কিন্তু ওদের তো আমি নিয়ে ট্রেনিং করাতে পারছি না। এই জন্য আমি কিছুটা বাজেট চেয়েছিলাম সরকারের কাছে। আমাকে দিলে আমি ২৫ জন প্লেয়ার কিনে নিতাম।\'

সর্বশেষ :

আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের কড়া সমালোচনা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের   আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের কড়া সমালোচনা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর যাওয়ার পাশে রঙ করলেও অপর পাশ মলিন, ক্ষুব্ধ চট্টগ্রামবাসী   প্রধানমন্ত্রীর যাওয়ার পাশে রঙ করলেও অপর পাশ মলিন, ক্ষুব্ধ চট্টগ্রামবাসী আওয়ামী লীগের সময়ে বরাদ্দকৃত সোহেল তাজের রাজউকের প্লট বাতিল করছে বিএনপি সরকার   আওয়ামী লীগের সময়ে বরাদ্দকৃত সোহেল তাজের রাজউকের প্লট বাতিল করছে বিএনপি সরকার বিএনপির সাথে জামায়াতের বিষ্ঠাযুদ্ধের ঘটনায় তিন জামায়াত নেতা কারগারে   বিএনপির সাথে জামায়াতের বিষ্ঠাযুদ্ধের ঘটনায় তিন জামায়াত নেতা কারগারে দিনেশ ত্রিবেদী: ভালো সম্পর্ক হলে উভয় দেশের জন্য হবে ‘উইন-উইন সিচুয়েশন’   দিনেশ ত্রিবেদী: ভালো সম্পর্ক হলে উভয় দেশের জন্য হবে ‘উইন-উইন সিচুয়েশন’ ‘প্রতিটি ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা’: অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রক্রিয়ায় আস্থা তাসকিনের   ‘প্রতিটি ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা’: অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রক্রিয়ায় আস্থা তাসকিনের গুম কমিশনের নাবিলা ইদ্রিসের গুপ্তচর জীবনের আখ্যান: আর্টিকেল-১৯ এর প্রতিবেদন   গুম কমিশনের নাবিলা ইদ্রিসের গুপ্তচর জীবনের আখ্যান: আর্টিকেল-১৯ এর প্রতিবেদন ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন জাতীয় রেকর্ড   ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন জাতীয় রেকর্ড