চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা


চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর পশ্চিম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূরে আলমের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চেয়ারম্যানকে প্রধান করে ৯ জনের বিরুদ্ধে এ মামলা করা হয়। মামলার বাদী ইউনিয়নের নবীপুর গ্রামের আবু কালামের স্ত্রী লিপি আক্তার। অন্য আসামিরা হলেন– ইউনিয়নের দড়িলাপাং গ্রামের হাদিস মিয়া, শাহ জালাল, কবির মিয়া, সাইফুল মিয়া, মুর্শিদ মিয়া, হযরত আলী, আক্তার হোসেনসহ এক নারী। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলায় অভিযোগ করা হয়েছে, বিগত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে পরিবারটির সঙ্গে বিরোধ ও বিভিন্ন বিষয়ে মামলা-মোকদ্দমা চলছে। এরই জেরে চেয়ারম্যানের লোকজন পরিবারটির এলাকায় শান্তিতে বসবাস করতে হলে চাঁদা দিতে হবে বলে জানায়। গত ২০ জানুয়ারি চেয়ারম্যানের নেতৃত্বে তাঁর লোকজন লিপি ও তাঁর স্বামী কালামের পথে আটকিয়ে ৫ লাখ টাকা দাবি করে। আরও অভিযোগ করা হয়েছে, টাকা দিতে অস্বীকার করলে তাঁদের মারধরসহ শ্লীলতাহানি করে। হুমকি দিয়ে জোরপূর্বক খালি স্ট্যাম্পে তাঁদের দু’জনের স্বাক্ষর নিয়েছে। এ ঘটনা কাউকে জানালে বা মামলা করলে স্বামীকে খুন করে মেঘনা নদীতে ভাসিয়ে দেবে বলে প্রকাশ্যে হুমকি দিয়েছে তারা। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান নূরে আলমের কাছে জানতে চাইলে তিনি মামলার বিষয়টি অবগত নন জানিয়ে বক্তব্য দিতে রাজি হননি।

সর্বশেষ :

বন্ধুত্বের হাত, ভেতরে অবিশ্বাসের রাজনীতি   বন্ধুত্বের হাত, ভেতরে অবিশ্বাসের রাজনীতি চালু হতে না হতেই অচল ‘ফুয়েল পাস অ্যাপ’, তেলের অপেক্ষা আগের মতোই   চালু হতে না হতেই অচল ‘ফুয়েল পাস অ্যাপ’, তেলের অপেক্ষা আগের মতোই নিজেদের “জুলাই প্রোডাক্ট” আখ্যা দিলেন জামায়াতের আমির শফিকুর   নিজেদের “জুলাই প্রোডাক্ট” আখ্যা দিলেন জামায়াতের আমির শফিকুর আকণ্ঠ ঋণে নিমজ্জিত অর্থনীতি: অন্তর্বর্তীকাল থেকে নতুন সরকার- ৪৩ দিনে আরও ৪১ হাজার কোটি টাকা ঋণ   আকণ্ঠ ঋণে নিমজ্জিত অর্থনীতি: অন্তর্বর্তীকাল থেকে নতুন সরকার- ৪৩ দিনে আরও ৪১ হাজার কোটি টাকা ঋণ ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ   ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী!   নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! নারী বিশ্বকাপে থাকছে রেকর্ড প্রাইজমানি   নারী বিশ্বকাপে থাকছে রেকর্ড প্রাইজমানি জুলাই-আগস্টের ৭.৬২ মি.মি. বুলেটের সুত্র অনুসন্ধান: বরখাস্তকৃত লেঃ কর্নেল ও সেনাবাহিনীর আর্টিলারি বিভাগের সম্পৃক্ততা   জুলাই-আগস্টের ৭.৬২ মি.মি. বুলেটের সুত্র অনুসন্ধান: বরখাস্তকৃত লেঃ কর্নেল ও সেনাবাহিনীর আর্টিলারি বিভাগের সম্পৃক্ততা