জাফলংয়ে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


জাফলংয়ে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে রোজিনা আক্তার রিমা নামে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরের দিকে নিজ বসতঘর থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় গোয়াইনঘাট থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহত রিমা উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের ছৈলাখেল নবম খন্ড গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুর রহিম এর মেয়ে ও ইমরান আহমদ মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল আনুমানিক ১০টার দিকে পরিবারের অগোচরে নিজের বসতঘরের ফ্যানের সঙ্গে কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। মেয়েটিকে ঝুলন্ত অবস্থায় দেখে পরিবারের লোকজন পুলিশে খবর দিলে গোয়াইনঘাট থানার এস আই মো. এমরুল কবির ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে রিমা আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম. নজরুল বলেন, কলেজ ছাত্রীর আত্মহত্যার বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত সঠিকভাবে বলা যাবে।

সর্বশেষ :

বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান   বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল   ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও   ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা   রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ   পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’   জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি   সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন   এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন