জাবি মাতিয়ে গেলেন অঞ্জন দত্ত


জাবি মাতিয়ে গেলেন অঞ্জন দত্ত
সাত বছর পর বাংলাদেশে এসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে গান গাইলেন কলকাতার কিংবদন্তী সঙ্গীত শিল্পী ও অভিনেতা অঞ্জন দত্ত। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের ৩১তম ব্যাচের সাবেক শিক্ষার্থীদের আয়োজনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন তিনি। গানে গানে জাবি মাতিয়ে গেলেন তিনি। এ সময় অঞ্জন দত্ত দর্শকদের উদ্দেশ্যে বলেন, ১৯৯৭ সালে প্রথম বাংলাদেশে এসেছিলাম। এরপর এসেছি বহুবার। এবার আসলাম সাত বছর পর। তবে এই ক্যাম্পাসে এটাই প্রথমবার। এদিকে দুপুরের পর মুক্তমঞ্চ এলাকায় গিয়ে দেখা যায়, সন্ধ্যায় পরিবেশনা শুরু হবার কথা থাকলেও দুপুরের পর থেকেই মুক্তমঞ্চে দর্শকদের ভিড়। কেউ আগে আগে এসে নিজের বসার জায়গাটি নিশ্চিত করতে চালাচ্ছেন জোর প্রচেষ্টা। কেউ হল থেকে ডেকে আনছেন বন্ধু-বান্ধবীদের। আবার ক্যাম্পাসের বাইরে থেকেও এসেছেন অজস্র দর্শক। অঞ্জন দত্ত একাধারে সঙ্গীতশিল্পী, চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক। ‘বেলা বোস’, ‘রঞ্জনা আমি আর আসবো না’ গানগুলোর জন্য তিনি সঙ্গীতাঙ্গনে খ্যাতি লাভ করেছেন। ১৯৫৩ সালের ১৯ জানুয়ারি তিনি ভারতে জন্মগ্রহণ করেন ও দার্জিলিংয়ে ছেলেবেলা পার করেন। ১৯৮১ সাল থেকে সিনেমায় অভিনয় শুরু করেন ও ১৯৯৮ সাল থেকে সিনেমা নির্মাণ শুরু করেন। ২০১১ সালে নির্মিত ‘রঞ্জনা আমি আর আসবো না’ সিনেমাটি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়।

সর্বশেষ :

বন্ধুত্বের হাত, ভেতরে অবিশ্বাসের রাজনীতি   বন্ধুত্বের হাত, ভেতরে অবিশ্বাসের রাজনীতি চালু হতে না হতেই অচল ‘ফুয়েল পাস অ্যাপ’, তেলের অপেক্ষা আগের মতোই   চালু হতে না হতেই অচল ‘ফুয়েল পাস অ্যাপ’, তেলের অপেক্ষা আগের মতোই নিজেদের “জুলাই প্রোডাক্ট” আখ্যা দিলেন জামায়াতের আমির শফিকুর   নিজেদের “জুলাই প্রোডাক্ট” আখ্যা দিলেন জামায়াতের আমির শফিকুর আকণ্ঠ ঋণে নিমজ্জিত অর্থনীতি: অন্তর্বর্তীকাল থেকে নতুন সরকার- ৪৩ দিনে আরও ৪১ হাজার কোটি টাকা ঋণ   আকণ্ঠ ঋণে নিমজ্জিত অর্থনীতি: অন্তর্বর্তীকাল থেকে নতুন সরকার- ৪৩ দিনে আরও ৪১ হাজার কোটি টাকা ঋণ ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ   ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী!   নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! নারী বিশ্বকাপে থাকছে রেকর্ড প্রাইজমানি   নারী বিশ্বকাপে থাকছে রেকর্ড প্রাইজমানি জুলাই-আগস্টের ৭.৬২ মি.মি. বুলেটের সুত্র অনুসন্ধান: বরখাস্তকৃত লেঃ কর্নেল ও সেনাবাহিনীর আর্টিলারি বিভাগের সম্পৃক্ততা   জুলাই-আগস্টের ৭.৬২ মি.মি. বুলেটের সুত্র অনুসন্ধান: বরখাস্তকৃত লেঃ কর্নেল ও সেনাবাহিনীর আর্টিলারি বিভাগের সম্পৃক্ততা