প্রকাশিতঃ মার্চ ৬, ২০২৩

জিতেও ২০-৩০ রান কমের কথা বললেন সাকিব-তামিম


জিতেও ২০-৩০ রান কমের কথা বললেন সাকিব-তামিম
‘আমরা ২০-৩০ রান কম করেছি।’ ম্যাচ হারলে ‘মুখস্ত’ এই একটি প্রায়ই শুনতে হয়। ইংল্যান্ডের বিপক্ষে মিরপুরে প্রথম ওয়ানডে হারের পর ওই কথা বলেছিলেন অধিনায়ক তামিম ইকবাল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে নাজমুল শান্তও বলেছিলেন একই কথা। এবার ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে জয়ের পরও ২০-৩০ রান কম হওয়ার কথা বলেছেন অধিনায়ক তামিম ইকবাল এবং ৭৫ রান করে এবং চার উইকেট নিয়ে ম্যাচ সেরা হওয়া সাকিব আল হাসান। ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে সাকিব বলেছেন, ‘ঘরের মাঠে গত ৫-৭ বছর ধরে আমরা ভালো ক্রিকেট খেলছি। দূভাগ্য যে সিরিজ জিততে পারেনি। তবে শেষ ম্যাচ জিতে আমাদের জাত চিনিয়েছি। আমরা মনে হয়, আমরা ২০-৩০ রান কম করেছি। যে পরিস্থিতিতে আমরা ছিলাম, তাতে আরও বেশি রান হওয়া উচিত ছিল।’ ম্যাচ জয়ী অধিনায়ক হিসেবে সম্প্রচার মাধ্যমের সামনে এসে তামিমও বলেছেন, তাদের রান কম হয়েছে, ‘এই ম্যাচের দিকে তাকিয়ে ছিলাম। জয় নিয়ে মাঠ ছাড়তে চেয়েছিলাম। আজও আমাদের ২৬০-২৭০ রান করতে হতো। বোলাররা অনেক ভালো করেছে। আমাদের উন্নতির অনেক জায়গা আছে।’ তামিম জানিয়েছেন, ওয়ানডে ফরম্যাটে তারা ভালো দল। তবে উন্নতির অনেক জায়গা আছে। দেশের বাইরের কন্ডিশনে খেলার জন্য অনেক কিছু শিখতে হবে তাদের, ভিন্ন কন্ডিশনে মানিয়ে নিতে নিজেদের চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। টি-২০ দলকেও শুভকামনা জানিয়েছেন তিনি।

সর্বশেষ :

আত্রাইয়ে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত   আত্রাইয়ে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ১৩২ কিলোমিটার পাকা রাস্তা সংকটে আত্রাইয়ে গ্রামীণ অর্থনীতি   ১৩২ কিলোমিটার পাকা রাস্তা সংকটে আত্রাইয়ে গ্রামীণ অর্থনীতি এলপিজির দাম বাড়ানো হলো ২৫২ টাকা, বাজারে এমনিতেও পাওয়া যায় না সরকার নির্ধারিত দামে!   এলপিজির দাম বাড়ানো হলো ২৫২ টাকা, বাজারে এমনিতেও পাওয়া যায় না সরকার নির্ধারিত দামে! বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকঃ ২০ বছরে বেড়েছিল ৮.৫ পয়েন্ট, এক বছরেই কমলো ৬.২; নারীর রাজনীতিতে ক্ষমতায়ন, অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ কমেছে   বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকঃ ২০ বছরে বেড়েছিল ৮.৫ পয়েন্ট, এক বছরেই কমলো ৬.২; নারীর রাজনীতিতে ক্ষমতায়ন, অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ কমেছে ‘আউটসোর্সিং’ করে নরসিংদী থেকে ‘ফ্রিল্যান্সার’ ভাড়ায় এনে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ওপর হামলা, গুলিবিদ্ধসহ আহত ২০   ‘আউটসোর্সিং’ করে নরসিংদী থেকে ‘ফ্রিল্যান্সার’ ভাড়ায় এনে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ওপর হামলা, গুলিবিদ্ধসহ আহত ২০ জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পেঁয়াজের বাজারে: ‘আমরা দিনে এনে দিনে খাওয়া মানুষ, দাম বাড়লে কীভাবে বাঁচবো?’   জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পেঁয়াজের বাজারে: ‘আমরা দিনে এনে দিনে খাওয়া মানুষ, দাম বাড়লে কীভাবে বাঁচবো?’ ২৪ কোটি টাকা খরচ, ঝুলিতে মাত্র এক ব্রোঞ্জ   ২৪ কোটি টাকা খরচ, ঝুলিতে মাত্র এক ব্রোঞ্জ জ্বালানির দামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম: পাইকারিতে বস্তাপ্রতি ১০০-২০০৳ বাড়তি   জ্বালানির দামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম: পাইকারিতে বস্তাপ্রতি ১০০-২০০৳ বাড়তি