জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতির মুক্তিযোদ্ধা সনদ বাতিল


জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতির মুক্তিযোদ্ধা সনদ বাতিল
নারায়ণগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শিরিন বেগমের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়েছে। শুক্রবার (৩ মার্চ) বিষয়টি জানাজানি হয়। সম্প্রতি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৭৪তম সভায় তার সনদ বাতিলের সিদ্ধান্ত হয়। পরে গত ৪ ফেব্রুয়ারি এ সংক্রান্ত নতুন গেজেট প্রকাশ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। অধ্যাপক শিরিন বেগম সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়ার স্ত্রী। তিনি নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ ছিলেন। বর্তমানে নারায়ণগঞ্জ কমার্স কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। মুক্তিযোদ্ধা সনদ বাতিল প্রসঙ্গে জানতে চাইলে শিরিন বেগম বলেন, ‘আমাকে কারণ দর্শানোর নোটিশ না দিয়ে সনদ বাতিল করা হয়েছে। আমি এ বিষয়ে হাইকোর্টে রিট করেছি। হাইকোর্ট আমার মুক্তিযোদ্ধা বাতিলের আদেশটি স্থগিত করে রিট আমলে নিয়েছেন।’ জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সদ্য সাবেক ডেপুটি কমান্ডার নুরুল হুদা বলেন, ‘২০১৪ সালে অধ্যক্ষ শিরিন বেগমের নাম মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করার বিষয়টি আলোচনায় আসে। ওই সময় সোনারগাঁ উপজেলার মুক্তিযোদ্ধারা এ বিষয়ে আপত্তি তোলেন। ফলে একবার তার আবেদন বাতিল হয়। পরে তিনি কীভাবে তালিকাভুক্ত হন তা জানা যায়নি। এবার তার মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়েছে।’

সর্বশেষ :

বন্ধুত্বের হাত, ভেতরে অবিশ্বাসের রাজনীতি   বন্ধুত্বের হাত, ভেতরে অবিশ্বাসের রাজনীতি চালু হতে না হতেই অচল ‘ফুয়েল পাস অ্যাপ’, তেলের অপেক্ষা আগের মতোই   চালু হতে না হতেই অচল ‘ফুয়েল পাস অ্যাপ’, তেলের অপেক্ষা আগের মতোই নিজেদের “জুলাই প্রোডাক্ট” আখ্যা দিলেন জামায়াতের আমির শফিকুর   নিজেদের “জুলাই প্রোডাক্ট” আখ্যা দিলেন জামায়াতের আমির শফিকুর আকণ্ঠ ঋণে নিমজ্জিত অর্থনীতি: অন্তর্বর্তীকাল থেকে নতুন সরকার- ৪৩ দিনে আরও ৪১ হাজার কোটি টাকা ঋণ   আকণ্ঠ ঋণে নিমজ্জিত অর্থনীতি: অন্তর্বর্তীকাল থেকে নতুন সরকার- ৪৩ দিনে আরও ৪১ হাজার কোটি টাকা ঋণ ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ   ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী!   নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! নারী বিশ্বকাপে থাকছে রেকর্ড প্রাইজমানি   নারী বিশ্বকাপে থাকছে রেকর্ড প্রাইজমানি জুলাই-আগস্টের ৭.৬২ মি.মি. বুলেটের সুত্র অনুসন্ধান: বরখাস্তকৃত লেঃ কর্নেল ও সেনাবাহিনীর আর্টিলারি বিভাগের সম্পৃক্ততা   জুলাই-আগস্টের ৭.৬২ মি.মি. বুলেটের সুত্র অনুসন্ধান: বরখাস্তকৃত লেঃ কর্নেল ও সেনাবাহিনীর আর্টিলারি বিভাগের সম্পৃক্ততা