জেলেদের জালে মিলল একনলা বন্দুক


জেলেদের জালে মিলল একনলা বন্দুক
নোয়াখালীর হাতিয়াতে পরিতক্ত্য অবস্থায় একটি একনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১৪ এপিল) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নরে ৮নম্বর ওয়ার্ডের ম্যাকপার্শ্বন এলাকার আবুল কাশেম মেম্বারের পুকুর থেকে দেশীয় তৈরী এই বন্দুক উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বেলা ১০টা ২০মিনিটের দিকে উপজেলার ম্যাকপার্শ্বন এলাকার আবুল কাশেম মেম্বারের পুকুরে মাছ ধরতে নামেন জেলেরা। এ সময় জেলেরা জালের সাথে অস্ত্র সদৃশ কিছু একটা দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেশীয় তৈরী একটি একনলা বন্দুক জব্দ করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন জাহাজমারা তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো.বখতিয়ার আলম। তিনি বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ :

মাদারীপুরে বন্ধুসভা ২০০ শিক্ষার্থীর হাতে চারা গাছ বিতরণ করেছে   মাদারীপুরে বন্ধুসভা ২০০ শিক্ষার্থীর হাতে চারা গাছ বিতরণ করেছে ছোবল খেয়ে মুঠোফোনের আলোতে সাপ ধরা, হাসপাতালে নেওয়া হল   ছোবল খেয়ে মুঠোফোনের আলোতে সাপ ধরা, হাসপাতালে নেওয়া হল বাংলাদেশ জাপানের অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায়   বাংলাদেশ জাপানের অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় পুলিশ হেফাজতে ছাত্রলীগ নেতা প্রিন্সের ওপর অকথ্য নির্যাতন, সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে প্রেরণ   পুলিশ হেফাজতে ছাত্রলীগ নেতা প্রিন্সের ওপর অকথ্য নির্যাতন, সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে প্রেরণ চট্টগ্রামে বাসা থেকে আওয়ামী লীগ নেত্রী নুর নাহারের মরদেহ উদ্ধার   চট্টগ্রামে বাসা থেকে আওয়ামী লীগ নেত্রী নুর নাহারের মরদেহ উদ্ধার দেশের অর্থনীতি ইতিমধ্যে লাইনচ্যুত, সরকারের ঋণ বেড়ে চলেছে, শঙ্কিত অর্থনীতিবিদরা   দেশের অর্থনীতি ইতিমধ্যে লাইনচ্যুত, সরকারের ঋণ বেড়ে চলেছে, শঙ্কিত অর্থনীতিবিদরা বছরে ১ লাখ কর্মী নেওয়ার দাবি প্রত্যাখ্যান টোকিওর, ইউনূস সরকারের পিআর স্টান্টের দায় মেটাচ্ছে বিএনপি সরকার   বছরে ১ লাখ কর্মী নেওয়ার দাবি প্রত্যাখ্যান টোকিওর, ইউনূস সরকারের পিআর স্টান্টের দায় মেটাচ্ছে বিএনপি সরকার বরগুনায় ডাকবাংলো থেকে দুই শিশু কন্যাসহ ইতি রানীর মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন দাবি পুলিশের!   বরগুনায় ডাকবাংলো থেকে দুই শিশু কন্যাসহ ইতি রানীর মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন দাবি পুলিশের!