তাইওয়ানের ‘গুরুত্বপূর্ণ স্থাপনায়’ হামলার মহড়া চালাচ্ছে চীন


তাইওয়ানের ‘গুরুত্বপূর্ণ স্থাপনায়’ হামলার মহড়া চালাচ্ছে চীন
তাইওয়ানের ভূখণ্ডে এবং তার আশেপাশের জলসীমায় গুরুত্বপূর্ণ সব টার্গেটে নিখুঁত হামলার মহড়া চালিয়েছে চীন। তাইওয়ানকে ঘিরে বেইজিং তিনদিন ধরে যে সামরিক মহড়ার কথা ঘোষণা করেছে আজ রোববার তার দ্বিতীয় দিন। এই মহড়াকে চীন স্বশাসিত এই দ্বীপটির প্রতি কড়া হুঁশিয়ারি বলে উল্লেখ করেছে। গত সপ্তাহে তাইওয়ানের প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফরের জবাবে বেইজিং এই মহড়া চালাচ্ছে। খবর বিবিসির চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলা হচ্ছে এই মহড়ায় সামরিক বাহিনীর দূর-পাল্লার রকেট, নৌবাহিনীর ডেস্ট্রয়ার, ক্ষেপণাস্ত্র-বাহী জাহাজ, বিমান বাহিনীর যুদ্ধবিমান, বোমারু বিমান, জ্যামারসহ আরো অনেক অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। চীনের সামরিক বাহিনী যখন তাইওয়ান দ্বীপটিকে ঘিরে ফেলার এই মহড়া পরিচালনা করছে তখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বেইজিং-এর প্রতি সংযম প্রদর্শনের আহবান জানানো হয়েছে। চীন এই মহড়ার নাম দিয়েছে \'জয়েন্ট সোর্ড\' যা চলবে আগামীকাল সোমবার পর্যন্ত।

সর্বশেষ :

ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১   ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির   মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ   মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক   একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’   মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে   শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত   ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি   অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি