তামিমের বিদায়ে ভাঙল জুটি


তামিমের বিদায়ে ভাঙল জুটি
ব্যাটিং ধসের পর বাংলাদেশের হাল ধরেছিলেন সাকিব-তামিম। জুটির পঞ্চাশ পেরিয়ে ছুটছিল তারা, তবে বেশিদূর যেতে পারেননি। চতুর্থ উইকেটে সাকিব-তামিমের জুটি থেমেছে ৭৯ রানেই। মঈন আলীকে উড়িয়ে মারতে গিয়ে জেমস ভিন্সের হাতে ধরা পড়েন বাংলাদেশ অধিনায়ক। ৬৫ বলে ৩৫ রান করেন তামিম। ২১ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৮৯ রানে ব্যাট করছে বাংলাদেশ। ক্রিজে ১ রানে মাহমুদউল্লাহ ও ৪২ রানে আছেন সাকিব। ইংল্যান্ডের পাহাড়সম টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই এলেমেলো বাংলাদেশ। স্যাম কারেনের বোলিং তোপে ধস নামে টাইগারদের টপ অর্ডারে। ৯ রানেই সাজঘরে ফিরতে হয় লিটন-শান্ত-মুশফিককে। প্রথম ওভারে স্যাম কারেনের দুই বলে শান্ত-লিটনের গোল্ডেন ডাক। প্রথম ওভারে জোড়া আঘাতের পর নিজের দ্বিতীয় ওভারে মুশফিককে ফেরান বাঁহাতি এই পেসার। ৪ রান করেন মুশফিক। এর আগে জেসন রয়ের সেঞ্চুরি ও জস বাটলারের ফিফটিতে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩২৬ রান করে ইংল্যান্ড। বাংলাদেশের মাটিতে এটিই তাদের দলীয় সর্বোচ্চ। তাই সিরিজে টিকে থাকতে হলে রেকর্ড করতে হবে বাংলাদেশকে। এই ফরম্যাটে সর্বোচ্চ ৩২২ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল বাংলাদেশ, যেটি ২০১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

সর্বশেষ :

ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ভাতার অর্থ আত্মসাৎ   ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ভাতার অর্থ আত্মসাৎ নুসরাতের গুদামে পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ: আওয়ামী লীগকে ফাঁসাতেই নাটক- সন্দেহ স্থানীয়দের   নুসরাতের গুদামে পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ: আওয়ামী লীগকে ফাঁসাতেই নাটক- সন্দেহ স্থানীয়দের স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে   স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার   নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার দৃঢ়তার কারণে হাতকড়া পরানো যায়নি জিয়াউল আহসানের হাতে, বললেন- ‘জয় আমাদের হবেই, ঠেকাতে পারবে না’   দৃঢ়তার কারণে হাতকড়া পরানো যায়নি জিয়াউল আহসানের হাতে, বললেন- ‘জয় আমাদের হবেই, ঠেকাতে পারবে না’ লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ   লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ আইনশৃঙ্খলার তীব্র অবনতি, খুলনায় ব্যবসা গুটিয়ে ফেলছেন অনেক ব্যবসায়ী   আইনশৃঙ্খলার তীব্র অবনতি, খুলনায় ব্যবসা গুটিয়ে ফেলছেন অনেক ব্যবসায়ী সহকর্মীকে ধর্ষণচেষ্টায় এনসিপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার   সহকর্মীকে ধর্ষণচেষ্টায় এনসিপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার