তামিম জানালেন, সাকিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হওয়া সম্ভব


তামিম জানালেন, সাকিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হওয়া সম্ভব
ঢাকার মাটিতে এই সপ্তাহে শুরু হতে চলেছে ইংল্যান্ড সিরিজ। সিরিজের আগে আলোচনায় এসেছে সাকিব আল হাসান ও তামিম ইকবালের পারস্পরিক সম্পর্কে ফাটল ধরার খবর। যা এসেছে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের মুখ থেকে। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল যা নিয়ে সংবাদমাধ্যমে খোলামেলা কথা বললেন এবার। সাকিবের সঙ্গে সম্পর্কের শীতলতার বিষয়টি সরাসরি অস্বীকার করেননি বাঁহাতি ওপেনার তামিম। তবে দলে এর কোনো প্রভাব পড়ে না বলে জোড় দাবি করেন। বলে দেন, মাঠে খেলার বাইরের অন্য কোনো কিছুই গুরুত্বপূর্ণ না। ওয়ানডে অধিনায়ক তামিম স্পষ্টভাবে জানিয়েছেন মাঠের মধ্যে তাদের সবকিছুই ঠিক, মাঠের বাইরে কি সেটা কোনো ম্যাটার (ব্যাপার) করে না। ইংল্যান্ড সিরিজের আগে সংবাদ সম্মেলনে এমন দাবি করেন তামিম। তামিম বলেন, \'আমার কাছে মনে হয় সবচেয় গুরুত্বপূর্ণ জিনিস হলো আমি, সাকিব যখন বাংলাদেশ দলের জার্সি পড়ি, মাঠে যখন নামি, তখন আমি আমার সেরাটা দিই, সে তার সেরাটা দেয়। আমি যখন অধিনায়কত্ব করি তখন যেকোনো পরামর্শ চাই। সে আমাকে পরামর্শ দেয়। আবার সে যখন অধিনায়কত্ব করে তখন তার কোনো পরামর্শের প্রয়োজন হলে আমি সেটার জন্য প্রস্তুত থাকি। এর বাইরে কিছু নেই। এর বাইরে কোনো কিছু ম্যাটার করে না (নাথিং এলস ম্যাটার)।\' সাকিব-তামিম বাংলাদেশ দলের সবচেয়ে বড় তারকা। তাদের দ্বন্দ্ব নিশ্চয়ই দলের জন্যও খারাপ বার্তাই দেয়। এই সম্পর্ক কি ঠিক হওয়া সম্ভব? এমন প্রশ্নে তামিমের জবাব, \'সম্ভব সবকিছুই। এভ্রিথিং ইজ পসিবল।\' তবে পাপনের সাক্ষাৎকারে উঠে এসেছে, এই দুজনের দ্বন্দ্ব মেটাতে চেয়েছিলেন খোদ বিসিবি সভাপতি। এর বাইরেও চেষ্টা চলেছে। একবার নাকি দুজন মুখোমুখিও হয়েছিলেন। তামিম সাড়া দিলেও সম্পর্ক ঠিক করার ব্যাপারে খুব একটা আগ্রহী ছিলেন না সাকিব। এ নিয়েও জানতে চাওয়া হয় তামিমের কাছে। জবাবে তিনি বলেছেন, \'যা হয়েছে, দুজন ব্যক্তির মধ্যে হয়েছে। তারা দলের গুরুত্বপূর্ণ দুজন। এটা ওই রুমেই আটকে থাকা দরকার। আমি এটা নিয়ে মন্তব্য করতে চাই না।\'

সর্বশেষ :

ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১   ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির   মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ   মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক   একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’   মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে   শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত   ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি   অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি