তোমাকে ‘দেখে নেব’ আকরাম


তোমাকে ‘দেখে নেব’ আকরাম
১৯৯৫ সালে সংযুক্ত আরব আমিরাতের শারজায় এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে ম্যাচ শুরুর ঠিক আগে ওয়াসিম আকরামের সঙ্গে আকরাম খানের অম্লমুধর ঘটনা ঘটে। ২৮ বছর আগের সেই মজার স্মৃতি ওয়াসিম আকরামকে মনে করালেন বাংলাদেশের সাবেক অধিনায়ক আকরাম খান। ২০২০ সালে জাতীয় দলের বর্তমান তারকা ক্রিকেটার তামিম ইকবালের অনলাইন আড্ডায় যোগ দেন ওয়াসিম আকরাম ও আকরাম খান। সেই আড্ডায় আকরাম খান পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটারকে বলেন, ‘ওয়াসিম, তোমার কি শারজায় ১৯৯৫ এশিয়া কাপের কথা মনে আছে।’ ওয়াসিম যেন স্মৃতি হাতড়ে বেড়ালেন কয়েক মুহূর্ত- ‘না, মনে করতে পারছি না।’ আকরাম খান তখন বলেন, ‘সেবার খুব গরম ছিল। তুমি আগের ম্যাচে শচীনকে বাউন্সারে কাবু করেছিলে। আমাদের বিপক্ষে ম্যাচের আগে তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে- “আকরাম, টস জিতলে কি করবে? আমি বলেছিলাম ফিল্ডিং নেব। তুমি জিজ্ঞেস করেছিলে- নিশ্চিত করে বলছ? আমি বলেছিলাম পরিকল্পনা এরকমই আছে। তুমি তখন বলেছিলে, অনেক গরম পড়েছে, ওয়ার্ম আপের জন্য যাচ্ছি না। তো আমি চলে এলাম।” তখন মিনহাজুল আবেদীন নান্নু (বাংলাদেশ দলের সাবেক তারকা ক্রিকেটার) ভাই আমাকে বলেন, “তুমি ফিল্ডিং নিতে যাচ্ছ কেন? ওরা তো আগে ব্যাট করলে তিনশ ছাড়িয়ে যাবে? টস জিতলে ব্যাটিং নিও।” পরে আমি ব্যাটিং নেই। তুমি তখন আমাদের ড্রেসিং রুমে এসে আমাকে ডেকে বলেছ, “এই আকরাম, এদিকে আসো, তোমাকে দেখে নেব।” সেই ম্যাচে আগে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ১৫১ রান করে বাংলাদেশ। দলের হয়ে ৮২ বলে সর্বোচ্চ ৪৪ করেছিলেন অধিনায়ক আকরাম খান। ২৫ রানে ২ উইকেট নেন ওয়াসিম আকরাম। টার্গেট তাড়ায় ৬ উইকেটের সহজ জয় পায় পাকিস্তান।

সর্বশেষ :

বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ   বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি   এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয়   বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয় ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন   ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার   খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার   টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ   খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি   মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি