দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা


দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে সন্ত্রাসীদের গুলিতে খালেদ মাহমুদ নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা জানান, খালেদ সকালে জোহানেসবার্গ শহর থেকে এলিছপার্ক ইন্ড স্ট্রিটে গাড়ি পার্কিংয়ে প্রবেশ করার সময় সন্ত্রাসীরা তাকে গুলি করে। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে জোহানেসবার্গ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খালেদ সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলা লালা বাজার অলংকারী ইউনিয়ন টেংরা গ্রামের বাসিন্দা। তিনি দক্ষিণ আফ্রিকা প্রায় ১৫ ধরে বসবাস করছিলেন। এখানে তিনি তার মামার প্রোপার্টি ব্যবসা দেখাশোনা করতেন। গত বছর দেশে গিয়ে বিয়ে করেন। দেশে মা-বাবা, স্ত্রী ও তিন বোন রয়েছে। খালেদের লাশ আগামী সোম-মঙ্গলবারের মধ্যে দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান তার মামা আফরোজ উদ্দিন।

সর্বশেষ :

বন্ধুত্বের হাত, ভেতরে অবিশ্বাসের রাজনীতি   বন্ধুত্বের হাত, ভেতরে অবিশ্বাসের রাজনীতি চালু হতে না হতেই অচল ‘ফুয়েল পাস অ্যাপ’, তেলের অপেক্ষা আগের মতোই   চালু হতে না হতেই অচল ‘ফুয়েল পাস অ্যাপ’, তেলের অপেক্ষা আগের মতোই নিজেদের “জুলাই প্রোডাক্ট” আখ্যা দিলেন জামায়াতের আমির শফিকুর   নিজেদের “জুলাই প্রোডাক্ট” আখ্যা দিলেন জামায়াতের আমির শফিকুর আকণ্ঠ ঋণে নিমজ্জিত অর্থনীতি: অন্তর্বর্তীকাল থেকে নতুন সরকার- ৪৩ দিনে আরও ৪১ হাজার কোটি টাকা ঋণ   আকণ্ঠ ঋণে নিমজ্জিত অর্থনীতি: অন্তর্বর্তীকাল থেকে নতুন সরকার- ৪৩ দিনে আরও ৪১ হাজার কোটি টাকা ঋণ ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ   ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী!   নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! নারী বিশ্বকাপে থাকছে রেকর্ড প্রাইজমানি   নারী বিশ্বকাপে থাকছে রেকর্ড প্রাইজমানি জুলাই-আগস্টের ৭.৬২ মি.মি. বুলেটের সুত্র অনুসন্ধান: বরখাস্তকৃত লেঃ কর্নেল ও সেনাবাহিনীর আর্টিলারি বিভাগের সম্পৃক্ততা   জুলাই-আগস্টের ৭.৬২ মি.মি. বুলেটের সুত্র অনুসন্ধান: বরখাস্তকৃত লেঃ কর্নেল ও সেনাবাহিনীর আর্টিলারি বিভাগের সম্পৃক্ততা