দলে দুই ইনজুরি, একাদশে পরিবর্তন আসবে?


দলে দুই ইনজুরি, একাদশে পরিবর্তন আসবে?
ঘরের মাঠে ২০১৬ সালে ইংলিশদের বিপক্ষে সিরিজেই প্রথম ওয়ানডে ম্যাচে হেরেছিল বাংলাদেশ। পরের সাত বছর হোমে প্রথম ওয়ানডে হারেনি বাংলাদেশ। ওই রেকর্ড ইংল্যান্ড ভেঙে দিয়েছে। তবে আরেকটি রেকর্ড টিকিয়ে রাখার সুযোগ আছে টাইগারদের। তা হলো ঘরের মাঠে টানা সাত সিরিজে জিতেছে বাংলাদেশ। ওই সিরিজ বাঁচানোর ম্যাচে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুক্রবার দুপুর ১২টায় দ্বিতীয় ওয়ানডে খেলতে ইংল্যান্ডের বিপক্ষে নামছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে ওঠার লড়াই চন্ডিকা হাথুরুসিংহের দলের। বিশেষ করে মিডল অর্ডারে। ভারতের পর ইংলিশদের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে নড়বড়ে ব্যাটিং করেছে মিডল অর্ডার। তিন সিনিয়র সাকিব, মুশফিক এবং মাহমুদুল্লাহ প্রত্যাশা মেটাতে পারেননি। ইয়াসির রাব্বি ব্যর্থতার দায় নিয়ে বাদ পড়েছেন। আফিফ হোসেনও ধুঁকছেন। ওই সংকট কাটিয়ে ওঠার ম্যাচে দলে আছে ইনজুরির শঙ্কা। বৃহস্পতিবার ছিল ঐচ্ছিক অনুশীলনের দিন। তবে মুশফিকের কাছে ঐচ্ছিক বলে যেন কিছু নেই। অনুশীলন করতে এসে আঙুলের ইনজুরিতে পড়েছেন তিনি। তার খেলা নিয়ে এখন পর্যন্ত শঙ্কার কথা শোনা যায়নি। তবে উইকেটের পেছনে নাও দেখা যেতে পারে সিনিয়র এই ক্রিকেটারকে। হালকা চোট আছে ডানহাতি পেসার তাসকিন আহমেদের। মিরপুরের মরা উইকেটে প্রথম ওয়ানডে ম্যাচে আগুন ঝরানো বোলিং করা তাসকিন সামান্য হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন। তবে তারও খেলা নিয়ে শঙ্কার কথা জানা যায়নি। ওই হিসেবে একাদশে পরিবর্তনের আভাস নেয়। তবে পরিকল্পনার জায়গা থেকে মুস্তাফিজুর রহমানকে বেঞ্চে রাখা হবে কিনা সেটাই প্রশ্ন। বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল শান্ত, মুশফিকুর রহমান, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, আফিফ হোসেন, মেহেদি মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান। ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেসন ভিন্সি, জস বাটলার (অধিনায়ক), উইল জ্যাক, মঈন আলী, স্যাম কারেন, আদিল রশিদ, জোফরা আর্চার, মার্ক উড।

সর্বশেষ :

ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১   ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির   মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ   মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক   একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’   মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে   শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত   ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি   অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি