দুই দফা কমে ফের বাড়ল স্বর্ণের দাম


দুই দফা কমে ফের বাড়ল স্বর্ণের দাম
দুই দফা কমানোর পর দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। সব থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৭ টাকা বাড়ানো হয়েছে। এতে এই মানের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৯৭ হাজার ৬২৮ টাকা। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। তাতে বলা হয়, শুক্রবার থেকে এই নতুন দাম কার্যকর করা হবে। এর আগে ২১ মার্চ সব থেকে ভালো মানের স্বর্ণের ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমানো হয়। তার এক দিন পর ২২ মার্চ ভালো মানের স্বর্ণের ভরিতে আরও ১ হাজার ১৬৭ টাকা কমানো হয়, ২৩ মার্চ থেকে কার্যকর হওয়ার কথা। এই দুইদিনে মোট ২ হাজার ৩৩৩ টাকা কমানো হয়। কিন্তু আজ বিকালেই আবার বাড়ানো হলো স্বর্ণের দাম। এদিকে ২১ ও ২২ মার্চ দাম কমানোর আগে ১৮ মার্চ এক লাফে সব থেকে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে রেকর্ড ৭ হাজার ৬৯৮ টাকা বাড়ানো হয়। এতে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম গিয়ে ঠেকে ৯৮ হাজার ৭৯৪ টাকায়। ১৯ মার্চ থেকে এই দাম কার্যকর হয়েছিল।

সর্বশেষ :

ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ভাতার অর্থ আত্মসাৎ   ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ভাতার অর্থ আত্মসাৎ নুসরাতের গুদামে পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ: আওয়ামী লীগকে ফাঁসাতেই নাটক- সন্দেহ স্থানীয়দের   নুসরাতের গুদামে পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ: আওয়ামী লীগকে ফাঁসাতেই নাটক- সন্দেহ স্থানীয়দের স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে   স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার   নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার দৃঢ়তার কারণে হাতকড়া পরানো যায়নি জিয়াউল আহসানের হাতে, বললেন- ‘জয় আমাদের হবেই, ঠেকাতে পারবে না’   দৃঢ়তার কারণে হাতকড়া পরানো যায়নি জিয়াউল আহসানের হাতে, বললেন- ‘জয় আমাদের হবেই, ঠেকাতে পারবে না’ লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ   লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ আইনশৃঙ্খলার তীব্র অবনতি, খুলনায় ব্যবসা গুটিয়ে ফেলছেন অনেক ব্যবসায়ী   আইনশৃঙ্খলার তীব্র অবনতি, খুলনায় ব্যবসা গুটিয়ে ফেলছেন অনেক ব্যবসায়ী সহকর্মীকে ধর্ষণচেষ্টায় এনসিপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার   সহকর্মীকে ধর্ষণচেষ্টায় এনসিপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার