প্রকাশিতঃ ফেব্রুয়ারী ২৬, ২০২৩
সংবাদটি শেয়ার করে সাথে থাকুন
নবীসঙ্গীদের নিয়ে গল্পের বই ‘অনুপম সাহাবা’
অমর একুশে গ্রন্থমেলা ২০২৩- এ প্রকাশিত হয়েছে শিশুসাহিত্যিক ও ছড়াশিল্পী আলেম সাংবাদিক মাসউদুল কাদিরের ‘অনুপম সাহাবা’। অনুপম সাহাবা নবীসঙ্গীদের নিয়ে লেখা গল্পের বই। এটি ছোটদের সাহাবা গল্প সিরিজের তৃতীয় বই। বইটির প্রচ্ছদ করেছেন খালিদ হোসাইন নাসিম। প্রকাশ করেছে বিশ্বকল্যাণ পাবলিকেশন্স। পাওয়া যাচ্ছে বইমেলা ১৫৭ নম্বর স্টলে। মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। বইটি সম্পর্কে বলা হয়েছে, শিশুদের উজ্জীবিত করবে এই বই। শিশু খোরাকের অনন্য সোপান বইটি। সত্য ও সুন্দর গল্প দিয়ে বইটি তৈরী করেছেন শিশুসাহিত্যিক ও ছড়াশিল্পী আলেম সাংবাদিক মাসউদুল কাদির। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- এর প্রিয় সাহাবাদের নিয়ে গল্প। গল্পগুলো শিশুদের সত্য উপলব্ধি করতে সহায়তা করবে। আনন্দ দেওয়ার মতো এ...