নাটোরে অবৈধ প্রক্রিয়ায় তৈরির অপরাধে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা
অনলাইন নিউজ ডেক্স
নাটোরে অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় মিষ্টি তৈরি,
পণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ এবং পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না
অপরাধে ৭ মিষ্টি তৈরির প্রতিষ্ঠানকে ২ লাখ টাকার জরিমানা করা হয়েছে।
শনিবার(২৫ মার্চ) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর।
র্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পাণী অধিনায়ক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলা
কার্যালয়ের সাথে যৌথভাবে শহরের নিচাবাজার, স্টেশন বাজার,লালবাজার,
উত্তর চৌকিরপাড় এলাকায় মিষ্টি তৈরির প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ এবং পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করার অপরাধে
জয়কালী বাড়ি মিষ্টির দোকান দ্বারিক ভান্ডারের মালিককে ১লাখ টাকা,
শিলা মিষ্টি বাড়িকে ৪০ হাজার টাকা, মৌচাক মিষ্টি ভান্ডারকে ১০ হাজার টাকা, নবরূপ দধি ও মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা, মডার্ন মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা, ঘোষ মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা এবং জয়কালী মিষ্টান্ন ভান্ডারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর বলেন, অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় মিষ্টি তৈরি,
পণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ এবং পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করায় ৭ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
