নায়িকা পরীমনির প্রথম স্বামী নিহত


নায়িকা পরীমনির প্রথম স্বামী নিহত
সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমনির প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার (৪০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (২২ নভেম্বর) ভোর রাতে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের মাদারীপুরের শিবচরের পাচ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল জমাদ্দার মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামের ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন জমাদ্দারের ছেলে। তিনি দুই সন্তানের জনক। এ তথ্য নিশ্চিত করেছেন শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকিল আহমেদ। তিনি জানান, শুক্রবার (২২ নভেম্বর) ভোর রাতে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের মাদারীপুরের শিবচরের পাচ্চর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত ইসমাইল হোসেনের চাচা কবির জমাদ্দার জানান, ইসমাইল তার বন্ধু মনিরকে নিয়ে বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে ঢাকা যাচ্ছিলেন। ভোর রাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পিছন থেকে দ্রুতগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ইসমাইল ও তার বন্ধু মনির হোসেন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, এ সময় ইসমাইলের বন্ধু মনিরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আগারগাঁও পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। পরে পঙ্গু হাসপাতালে নিয়ে মনিরের একটি পা কেটে ফেলা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে। স্বজনরা জানান, নিহত ইসমাইল চিত্রনায়িকা পরিমনির প্রথম স্বামী। যদিও পরবর্তীতে ইসমাইল আবারও বিয়ে করেন। সেখানে স্ত্রী ও দুটি সন্তান রয়েছে।

সর্বশেষ :

৫ আগস্ট যুবদল নেতার নেতৃত্বে থানায় হামলা-ভাঙচুর, প্রতিহতে পুলিশের গুলিতে নিহত: মামলায় মৃত্যুদণ্ড হানিফের!   ৫ আগস্ট যুবদল নেতার নেতৃত্বে থানায় হামলা-ভাঙচুর, প্রতিহতে পুলিশের গুলিতে নিহত: মামলায় মৃত্যুদণ্ড হানিফের! রাঙ্গুনীয়ায় চাঁদা না দেওয়ায় খেত পাহারা দিতে গিয়ে নৃশংসভাবে খুন কৃষক, দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার   রাঙ্গুনীয়ায় চাঁদা না দেওয়ায় খেত পাহারা দিতে গিয়ে নৃশংসভাবে খুন কৃষক, দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার অতিরিক্ত বিদ্যুৎ বিলের চাপে বিপর্যস্ত ৬৯ শতাংশ পরিবার   অতিরিক্ত বিদ্যুৎ বিলের চাপে বিপর্যস্ত ৬৯ শতাংশ পরিবার আমার দেশ-এর প্রোপাগান্ডা, তুরাগ থেকে বিমানসেনার লাশ উদ্ধার, বাহিনীতে র নাকি টিটিপির তৎপরতা: প্রশ্ন অনেক   আমার দেশ-এর প্রোপাগান্ডা, তুরাগ থেকে বিমানসেনার লাশ উদ্ধার, বাহিনীতে র নাকি টিটিপির তৎপরতা: প্রশ্ন অনেক হারিয়েছ   হারিয়েছ ইসরায়েল নির্বাচনে ভোট চুরির অভিযোগ আনল নেতানিয়াহুর দল   ইসরায়েল নির্বাচনে ভোট চুরির অভিযোগ আনল নেতানিয়াহুর দল বিএনপির এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ: ঠিকাদারকে মামলা দিয়ে হয়রানি, সেতু নির্মাণ বন্ধ   বিএনপির এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ: ঠিকাদারকে মামলা দিয়ে হয়রানি, সেতু নির্মাণ বন্ধ রাষ্ট্রপতি ফখরুলের ভাইয়ের প্রতিষ্ঠানের ২২ কোটি টাকা মওকুফ খেলাপি ঋণের ভারে ধুঁকতে থাকা জনতা ব্যাংকের   রাষ্ট্রপতি ফখরুলের ভাইয়ের প্রতিষ্ঠানের ২২ কোটি টাকা মওকুফ খেলাপি ঋণের ভারে ধুঁকতে থাকা জনতা ব্যাংকের