পিএসএল ছেড়ে হঠাৎ পরিবারের কাছে সাকিব


পিএসএল ছেড়ে হঠাৎ পরিবারের কাছে সাকিব
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষে সব ক্রিকেটার বিশ্রাম পেলেও সাকিব আল হাসানকে ছুটতে হয়েছে পাকিস্তানে। সেখানে চলমান পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে গিয়েছিলেন এ দেশসেরা ক্রিকেটার। কিন্তু এক ম্যাচ খেলার পর পিএসএলেও থাকা হলো না। খেলা ছেড়ে হঠাৎ পরিবারের কাছে যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন এ অলরাউন্ডার। পিএসএলে পেশাওয়ার জালমিতে নাম লিখিয়েছিলেন সাকিব। এক ম্যাচ খেলেই বাদ পড়তে হলো বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ককে। সাকিবের স্থলাভিষিক্ত হয়েছেন আফগানিস্তানের পেস বোলিং অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে জালমি। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পেশাওয়ার প্লে অফে জায়গা করে নিলে আবার ফিরতে পারেন সাকিব। সাকিব নিজেও তেমনটা আভাস দিয়ে বলেছেন— একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কারণে আমাকে আপাতত পিএসএল ছেড়ে যেতে হচ্ছে। আমি জানি, এখানে আমার অনেক প্রবল সমর্থকগোষ্ঠী আছে এবং এই দর্শকদের সামনে সব ম্যাচ খেলার জন্য উন্মুখ ছিলাম। তবে হতাশ হওয়ার কিছু নেই। পেশাওয়ারের শিরোপা পুনরুদ্ধারে অবদান রাখার জন্য টুর্নামেন্টের দ্বিতীয় ভাগে কোনো একটি পর্যায়ে আমি আবার ফিরব।

সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ।   চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ। তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা   তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয়   ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস   চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা   মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব   প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭%   ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর   পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর