পুতিনকে গ্রেফতারের ব্যাপারে যা জানাল হাঙ্গেরি


পুতিনকে গ্রেফতারের ব্যাপারে যা জানাল হাঙ্গেরি
পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। যেহেতু রাশিয়া রোম চুক্তিতে (যে চুক্তির মাধ্যমে আইসিসি গঠিত হয়েছে) সই করেনি, তাই রাশিয়ায় থাকা অবস্থায় তাকে গ্রেফতারের এখতিয়ার নেই আইসিসির। যদি তিনি (পুতিন) রাশিয়ার বাইরে অন্য কোনো দেশে সফর করেন এবং ওই দেশটি রোম চুক্তিতে সই করে থাকে তবে সেই দেশ থেকে পুতিনকে গ্রেফতার করতে পারবেন আইসিসি। এবার এ বিষয়েই তথ্য দিল হাঙ্গেরি। দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের চিফ অব স্টাফ জানিয়েছেন, হাঙ্গেরিতে প্রবেশ করলেও পুতিনকে গ্রেফতার করা হবে না। খবর আলজাজিরার। তিনি বলেন, হাঙ্গেরির আইনি ব্যবস্থাপনার অনুরূপ রোম চুক্তি হয়নি। তাই পুতিনকে গ্রেফতার করা হবে না। যদিও দেশটি রোম চুক্তিতে সই করেছিল। তবে পুতিনকে গ্রেফতারের ব্যাপারে ইঙ্গিত দিয়েছে জার্মানি। অর্থাৎ দেশটিতে সফরে গেলে গ্রেফতারের শঙ্কা রয়েছে পুতিনের। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গ্রেফতার করা হলে তা হবে যুদ্ধ ঘোষণার শামিল—এমন মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। মেদভেদেভ বলেন, এটা কখনো হবে না, তবুও যদি এমনটা হয় তাহলে যুদ্ধ অনিবার্য। ধরুন তিনি (পুতিন) জার্মানিতে গেলেন আর সেখানে তাকে গ্রেফতার করা হলো। এটার মানে কী? নিশ্চয়ই যুদ্ধ ঘোষণা। মেদভেদেভ আরও বলেন, যদি এমনটা হয়, তাহলে নিশ্চয়ই আমরা বসে থাকব না। আমাদের কাছে রকেট আছে, গোলাবারুদ আছে। এগুলো দিয়ে বুন্ডেসট্যাগে জার্মানির চ্যান্সেলরের কার্যালয়ে হামলা করব। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট মেদভেদেভ বর্তমানে দেশটির নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান।

সর্বশেষ :

আত্রাইয়ে প্রকাশ্যে মাদক সেবন গ্রেফতার তিন   আত্রাইয়ে প্রকাশ্যে মাদক সেবন গ্রেফতার তিন চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের   চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের   বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার?   মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ   ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে?   এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত   গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক   যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক