প্রভাব রাখতে, পণ্য বেচতে এসেছি: ডোনাল্ড


প্রভাব রাখতে, পণ্য বেচতে এসেছি: ডোনাল্ড
বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের মতে, তিনি পণ্য বেচতে এসেছেন। তার পণ্যে ক্রিকেটারদের বিশ্বাস রাখতে হবে। তার থেকে পণ্য কিনে ভালো-খারাপ পরীক্ষা করতে হবে। ইংল্যান্ডের পর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে ডোনাল্ডের শিষ্যরা দারুণ বোলিং করেছেন। প্রোটিয়া কোচের মতে, তিনি প্রভাব রাখতেই কোচের দায়িত্ব নিয়েছেন। সিলেটে বৃহস্পতিবারের ওয়ানডে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ডোনাল্ড বলেছেন, ‘তারা ভালো করছে, এটা দেখা দারুণ ব্যাপার। তারা আমার ওপর বিশ্বাস রেখেছে। বিশ্বাস না রাখলে কাজের কোন মানে হয় না। এবাদত, তাসকিন, শরিফুল, খালেদ, হাসান মাহমুদ সকলেই এই যাত্রার যাত্রী। তাদের সকলের সঙ্গেই কাজ করছি। আমার কাজের ধরন আক্রমণাত্মক। খেলোয়াড় ও কোচ হিসেবে আমি আগ্রাসী।’ আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজের পর ইংল্যান্ডে গিয়ে তিন ম্যাচের ওয়ানডে খেলবে বাংলাদেশ। ওটাই বাংলাদেশের ওয়ানডে সুপার লিগের শেষ সিরিজ। ওই সিরিজে জিতলে আবার আইরিশদের সরাসরি ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে খেলার সুযোগ আসতে পারে। পেস বোলিং কোচ মনে করছেন, সিলেট এবং ইংল্যান্ডের উইকেটের মধ্যে মিল পাওয়া যাবে, ‘কয়েক মাস পরে যেখানে আমরা খেলতে যাচ্ছি (ইংল্যান্ড) এখানকান উইকেট ওই উইকেটের মতো। এখানে পেস বোলিং ভালো হচ্ছে, আবার বল ব্যাটে আসছে। খুব বেশি স্পিন হচ্ছে না। আমি মনে করি, এটা আমাদের ওই সিরিজে সহায়তা করবে।’ এছাড়া পেসার এবাদত হোসেনের প্রশংসা করেছেন ডোনাল্ড। তার মতে, এবাদত সব সময় ম্যাচে থাকেন। তার ইঞ্জিন অসাধারণ, ‘১২ মাস আগে এবাদতের সঙ্গে আমার পরিচয় জোগানেসবার্গে। শুরু থেকেই সে আমাকে মুগ্ধ করেছে। আমিও ওর উন্নতির জায়গা খুঁজছি। সে ১৪৫-১৪৮ গতিতে বল করতে পারে। ম্যাচে গতি একটা ফ্যাক্টর। ওর অসাধারণ ইঞ্জিন আছে। আমরা সবকিছুর বাইরে ট্যাকটিক্যাল বিষয় নিয়ে কাজ করছি।’

সর্বশেষ :

কাশিয়ানীতে হিন্দু পরিবারের শিশুসহ ৪ সদস্যকে মারধর   কাশিয়ানীতে হিন্দু পরিবারের শিশুসহ ৪ সদস্যকে মারধর বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে?   বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে? কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে গুলিবর্ষণ, রক্তাক্ত ৭ জন   কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে গুলিবর্ষণ, রক্তাক্ত ৭ জন শামীম-মাসুদ-তোফাজ্জল হত্যা থেকে হামের টিকা-কাণ্ড: জাবি ছাত্রলীগের ৬ দফায় প্রতিবাদ কর্মসূচি   শামীম-মাসুদ-তোফাজ্জল হত্যা থেকে হামের টিকা-কাণ্ড: জাবি ছাত্রলীগের ৬ দফায় প্রতিবাদ কর্মসূচি মসজিদকে দলীয় কার্যালয় বানিয়ে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা, তীব্র সমালোচনা আলেমদের   মসজিদকে দলীয় কার্যালয় বানিয়ে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা, তীব্র সমালোচনা আলেমদের চট্টগ্রামে চলমান কোরিয়ান প্রকল্প শিখতে ওয়াসার কর্মকর্তাদের চীনে বিলাসী সফর!   চট্টগ্রামে চলমান কোরিয়ান প্রকল্প শিখতে ওয়াসার কর্মকর্তাদের চীনে বিলাসী সফর! মাছ ও বরফ ফেলে সড়ক অবরোধ: চট্টগ্রামে চাঁদাবাজির বিরুদ্ধে জেলেদের নজিরবিহীন বিক্ষোভ   মাছ ও বরফ ফেলে সড়ক অবরোধ: চট্টগ্রামে চাঁদাবাজির বিরুদ্ধে জেলেদের নজিরবিহীন বিক্ষোভ ট্রাইব্যুনালে নজিরবিহীন দৃশ্য: প্রিজন ভ্যান নয়, অ্যাম্বুলেন্সে শুয়েই হাজিরা দিলেন সাবেক এমপি   ট্রাইব্যুনালে নজিরবিহীন দৃশ্য: প্রিজন ভ্যান নয়, অ্যাম্বুলেন্সে শুয়েই হাজিরা দিলেন সাবেক এমপি