নিখোঁজের ৭দিন পর টয়লেটের সেপটিক ট্যাংকে মিলল অন্তঃসত্ত্বা নারীর লাশ


নিখোঁজের ৭দিন পর টয়লেটের সেপটিক ট্যাংকে মিলল অন্তঃসত্ত্বা নারীর লাশ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নিখোঁজের ৭ দিন পর রিমু আকতার (২২) নামে এক গৃহবধুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে খটশিংগা সিকরামপাটি এলাকার সুমন রায় নামে এক ব্যক্তির বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক থেকে ওই গৃহবধুর বস্তা বন্দী লাশ উদ্ধার করা হয়। রিমু আক্তার উপজেলার হাজীপুর ইউনিয়নের একান্নপুর লক্ষিন্দর হাট এলাকার লিটনের স্ত্রী। ওই গৃহবধুর বাবা ইকরামুল হক জানান, নিহত রিমু ৫ মাসের অন্তঃস্বত্তা ছিল। গত সোমবার থেকে তার কোন খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। তার স্বামী লিটনের কাছে তার খোঁজ খবর জানতে চাইলে সে নানা ভাবে ছল চাতুরুী করতে থাকে। পরে পুলিশের কাছে অভিযোগ করেছি। পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে লিটন রিমুকে হত্যার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্য মতে খটশিংগা সিকরামপাটি এলাকার সুমন নামে এক ঝালাই মেকানিকের বাড়ির ঢয়লেট থেকে রিমুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। পীরগঞ্জ থানার অফিসার ইনচর্জ তাজুল ইসলাম (ওসি) জানান, গৃহবধূর লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে। ওই গৃহবধুর স্বামী তাকে হত্যা করে লাশ টয়লেটে লুকিয়ে রেখেছিল। হত্যাকান্ডের রহস্য উন্মোচনে কাজ করছে পুলিশ।

সর্বশেষ :

মুম্বাই থেকে দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তৃণমূল বিধায়ক পরেশরাম দাস গ্রেপ্তার   মুম্বাই থেকে দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তৃণমূল বিধায়ক পরেশরাম দাস গ্রেপ্তার গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ   গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল   সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল হজযাত্রীদের সৌদি আরবের খরচ পাঠানোর প্রক্রিয়া জানাল বাংলাদেশ ব্যাংক   হজযাত্রীদের সৌদি আরবের খরচ পাঠানোর প্রক্রিয়া জানাল বাংলাদেশ ব্যাংক ২২ গাড়িতে আগুন ও ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের আইজিপির বার্তা   ২২ গাড়িতে আগুন ও ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের আইজিপির বার্তা জাতীয় নীতিমালা প্রণয়নে তৃণমূলের তথ্য ও ক্ষুদ্র উদ্যোগকে গুরুত্ব দেওয়ার আহ্বান রেহমান সোবহানের   জাতীয় নীতিমালা প্রণয়নে তৃণমূলের তথ্য ও ক্ষুদ্র উদ্যোগকে গুরুত্ব দেওয়ার আহ্বান রেহমান সোবহানের হেগসেথকে অভিশংসনের প্রস্তাব নিয়ে রিপাবলিকান শিবিরে দ্বিধা   হেগসেথকে অভিশংসনের প্রস্তাব নিয়ে রিপাবলিকান শিবিরে দ্বিধা শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর প্রতি বেন গভিরের কট্টর কটূক্তি, উত্তেজনা   শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর প্রতি বেন গভিরের কট্টর কটূক্তি, উত্তেজনা