ফেঁসে গিয়ে পদত্যাগ করলেন ভারতের প্রধান নির্বাচক


ফেঁসে গিয়ে পদত্যাগ করলেন ভারতের প্রধান নির্বাচক
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান নির্বাচকের পদ ছাড়লেন চেতন শর্মা। \'স্টিং অপারেশন\' কাণ্ডে ক্রিকেটবিশ্বে তোলপাড় শুরু হওয়ায় পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ। এর আগে ভারতের জি নিউজের করা স্টিং অপারেশন বিতর্কে জড়ান প্রধান নির্বাচক চেতন শর্মা। তার দায়িত্বহীনতায় ফাঁস হয়ে যায় একাধিক গোপন তথ্য। বিরাট কোহলির নেতৃত্ব হারানোসহ ভারতীয় ক্রিকেট বোর্ডের নানান গুরুত্বপূর্ণ বিষয় ছিল যেখানে। এর মধ্যে আছে সাবেক অধিনায়ক ও বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীর বিরাট কোহলিকে পছন্দ না করা, রোহিত শর্মা ও কোহলির মধ্যে ব্যক্তিত্বের দ্বন্দ্ব, বুমরাহসহ কয়েকজন ক্রিকেটারের \'পুরোপুরি ফিট\' হতে \'ইনজেকশন\' ব্যবহারের মতো চাঞ্চল্যকর তথ্য। স্বাভাবিকভাবেই এই ঘটনার পর শোরগোল পড়ে যায় ভারতীয় ক্রিকেটে। অনেকেই মনে করছে, ভারতীয় দলের অভ্যন্তরীণ কথাবার্তা সামনে আনতেই পদত্যাগ করতে হয়েছে তাকে। আবার এও শোনা যাচ্ছে, সম্ভবত বোর্ডের চাপেই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে তাকে। অবশ্য এই বিষয়ে ভারতীয় বোর্ডের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। এই নিয়ে দ্বিতীয়বার প্রধান নির্বাচকের পদ গেল চেতনের। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ব্যর্থতার পর চেতনসহ গোটা নির্বাচক কমিটিকেই বরখাস্ত করেছিল বিসিসিআই। পরে নতুন করে আবারো নিয়োগ পেয়েছিলেন তিনি। কিন্তু নিজের ভুলেই টিকতে পারলেন না।

সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ।   চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ। তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা   তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয়   ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস   চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা   মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব   প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭%   ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর   পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর