বাংলাদেশের জনগণের ভালোবাসায় আপ্লুত তুরস্ক


বাংলাদেশের জনগণের ভালোবাসায় আপ্লুত তুরস্ক
ভয়াবহ ভূমিকম্পে তুরস্কে প্রায় ২৫ হাজার মানুষ নিহত হয়েছেন। এছাড়া ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দেশটিতে। আর এই ঘটনায় তুরস্কের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। সরকারিভাবে এবং ব্যক্তিগত পর্যায়ে বাংলাদেশের নাগরিকরা সহায়তা করছে তুরস্ককে। এমনকি বাংলাদেশি সেনা, সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস সদস্যরাও উদ্ধার কাজে সরাসরি অংশ নিয়েছে। তুরস্কের প্রতি বাংলাদেশের এই ভালোবাসার চিত্র তুলে ধরছে তুর্কি গণমাধ্যম। একাধিক খবরে দেশটির সরকারি সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সি বার বার বাংলাদেশের সহায়তা ও ভালোবাসার বিষয়টি তুলে ধরছে। ‘তুরস্কের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশিরা’ শিরোনামের খবরে বলা হয়েছে বাংলাদেশের মানুষ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য উদারভাবে অনুদান দিয়ে আসছে। টিকা সেভকি মের্ট বারিসের বাংলাদেশের সমন্বয়কারী বলেছেন, বাংলাদেশি অনুদানের প্রথম চালান ইতোমধ্যেই তুরস্কে পৌঁছেছে। আমাদের প্রথম তুর্কি এয়ারলাইন্স বাংলাদেশিদের দান করা প্রায় পাঁচ টন প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে শনিবার সকালে তুরস্কে পৌঁছেছে। আশা করছি যে প্রায় ১০ টনের আরেকটি চালান পৌঁছাবে।’ ভয়াবহ এই দুর্যোগে বাংলাদেশি নাগরিকদের প্রতিক্রিয়ায় সন্তোষ প্রকাশ করে তিনি জানান, কার্গো এয়ারলাইন্স শিঘ্রই বাংলাদেশ থেকে ১০০ টন ত্রাণ সামগ্রী নিয়ে তুরস্কের উদ্দেশ্যে যাত্রা করবে বলে আশা করছি। এছাড়া ১০ হাজার তাবু দান করার জন্য বাংলাদেশ সরকারকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। এ দিকে, তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের পর এখনও বহু বাংলাদেশি ঠিকভাবে ঘুমাতে পারেন না। ধ্বংসের দৃশ্য এবং কোমল শিশুসহ ক্ষতিগ্রস্তদের অসহায় মুখগুলো ভেসে ওঠে তাদের সামনে। এর আগে সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোররাতে গাজিয়ানটেপের কাছে ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর ১২ ঘণ্টা পর ৭.৫-মাত্রার আরও একটি ভূমিকম্প হয়। এ ঘটনায় নিহতের সংখ্যা প্রায় ৩০ হাজার। ভূমিকম্পে তুরস্কে ছয় হাজার ভবন ধসের ঘটনা ঘটে।

সর্বশেষ :

ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ভাতার অর্থ আত্মসাৎ   ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ভাতার অর্থ আত্মসাৎ নুসরাতের গুদামে পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ: আওয়ামী লীগকে ফাঁসাতেই নাটক- সন্দেহ স্থানীয়দের   নুসরাতের গুদামে পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ: আওয়ামী লীগকে ফাঁসাতেই নাটক- সন্দেহ স্থানীয়দের স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে   স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার   নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার দৃঢ়তার কারণে হাতকড়া পরানো যায়নি জিয়াউল আহসানের হাতে, বললেন- ‘জয় আমাদের হবেই, ঠেকাতে পারবে না’   দৃঢ়তার কারণে হাতকড়া পরানো যায়নি জিয়াউল আহসানের হাতে, বললেন- ‘জয় আমাদের হবেই, ঠেকাতে পারবে না’ লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ   লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ আইনশৃঙ্খলার তীব্র অবনতি, খুলনায় ব্যবসা গুটিয়ে ফেলছেন অনেক ব্যবসায়ী   আইনশৃঙ্খলার তীব্র অবনতি, খুলনায় ব্যবসা গুটিয়ে ফেলছেন অনেক ব্যবসায়ী সহকর্মীকে ধর্ষণচেষ্টায় এনসিপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার   সহকর্মীকে ধর্ষণচেষ্টায় এনসিপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার