বিদেশি সুতার টানে বিএনপিতে পুতুল নাচের খেলা চলছে: ওবায়দুল কাদের


বিদেশি সুতার টানে বিএনপিতে পুতুল নাচের খেলা চলছে: ওবায়দুল কাদের
বিদেশি সুতার টানে বিএনপির রাজনীতিতে পুতুল নাচের খেলা চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এ অনুষ্ঠান আয়োজন করে। ওবায়দুল কাদের বলেন, বিদেশি প্রভুদের সুতার টানে বিএনপি-দালালেরা নাচে। প্রশ্ন রাখেন, বিএনপি কোথায় পেল এত টাকা? নির্বাচনকে বানাচাল করতে, শেখ হাসিনাকে হত্যা করতে চায় তারা। তিনি বলেন, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটাতে বিদেশি প্রভুরা সুতার টান ছাড়ে। মির্জা ফখরুল একজন পুতুল। তারেক জিয়ার ধমকেই টিকে না। সে আবার আওয়ামী লীগকে ভয় দেখায়। হঠাৎ শুনি, হাসপাতালে ভর্তি। রোদের জন্য নয়, তারেকের ধমকে সে হাসপাতালে যায়। তিনি আরও বলেন, বিএনপি নামক দলটা অন্দোলন করছে অনেক। কিন্তু আন্দোলনের গতি আছে? গরুর হাটে জখম হয়ে গেছে। রোজা-রমজানে মানুষকে কষ্ট দিচ্ছে। সেতুমন্ত্রী বলেন, আমরা সতর্ক আছি, সজাগ আছি। তারা কী চায় আমরা জানি। বিএনপি এখন চোরাগোপ্তা পথে সরকার হটাতে চায়। দেশের মানুষ এত কষ্টের মাঝেও জানে শেখ হাসিনা একজন সৎ প্রধানমন্ত্রী। তাকে হটানোর প্রয়োজন জনগণের নেই। বিএনপি এবং তাদের বিদেশি প্রভুদের প্রয়োজন আছে। মার্কিন গণতন্ত্রের সমালোচনা করে কাদের বলেন, ডোনাল্ড ট্রাম্প এখনও নির্বাচন মেনে নেননি। ভোট চুরির অভিযোগ এনেছেন। প্রেসিডেন্ট বাইডেনকে এখনও মানেন না। মার্কিন প্রতিনিধি পরিষদে দু\'জন কৃষ্ণাঙ্গ আইনপ্রণেতার সদস্যপদ বতিল করা হয়েছে। অথচ একই অপরাধে একজন শ্বেতাঙ্গকে অব্যাহতি দেওয়া হয়েছে। সাদা-কালোয় পার্থক্য আছে। এটা হচ্ছে আমেরিকার গণতন্ত্র। তাদের নিজের দেশের গণতন্ত্রের এমন অবস্থা। তারা আবার আমাদের গণতন্ত্রের কী ছবক দেবে? তিনি বলেন, মির্জা ফখরুলের নালিশ দিতে দিতে এমন অবস্থা হয়েছে এখন জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নেও যাবে। এসব হুমকি-ধামকি দিয়ে কোনো লাভ নেই। ওবায়দুল কাদের বলেন, ২০০১ সালের পক্ষপাতমূলক তত্ত্বাবধায়ক সরকার আর এদেশে ফিরে আসবে না। বিএনপি যতই কান্নাকাটি, চিৎকার-চেচামেচি করুক, তত্ত্বাবধায়ক আর ফিরবে না। সংবিধান অনুয়ায়ী নির্বাচন হবে। নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের অভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে ফেলাসহ অভিযুক্ত নেতাদের সংশোধন হওয়ার তাগিদ দেন তিনি। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচিসহ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সুবিধাবঞ্চিতদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করেন।

সর্বশেষ :

ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১   ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির   মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ   মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক   একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’   মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে   শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত   ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি   অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি