বুকিং ডটকমে প্রতারণার ঝুঁকি তদন্ত করছে ইইউ


বুকিং ডটকমে প্রতারণার ঝুঁকি তদন্ত করছে ইইউ
অনলাইন ট্রাভেল এজেন্ট বুকিং ডটকমের বিরুদ্ধে বুধবার তদন্ত শুরু করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ভুয়া তালিকা তৈরি ও ফিশিং প্রতারণা ঠেকাতে ব্যর্থতার অভিযোগ ওঠার পর এমন পদক্ষেপ নেওয়া হলো। ইইউয়ের আশঙ্কা, বুকিং ডটকম প্রতারণা ও নিবন্ধনহীন আবাসনের নেতিবাচক প্রভাবকে যথাযথ গুরুত্ব দিচ্ছে না। পাশাপাশি, ব্যবহারকারীদের তথ্য সুরক্ষায় প্রতিষ্ঠানটি যথেষ্ট পদক্ষেপ নেয়নি। ডিজিটাল সার্ভিসেস অ্যাক্টের (ডিএসএ) আওতায় বুকিং ডটকমের বিরুদ্ধে এটিই প্রথম তদন্ত। সামাজিক যোগাযোগের মাধ্যম ও ডিজিটাল মার্কেটপ্লেসসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের জন্য এই আইন প্রণয়ন করা হয়েছে। ইইউয়ের প্রযুক্তিবিষয়ক প্রধান হেনা ভিরকুনেন এক বিবৃতিতে বলেছেন, ছুটি কাটানোর সময় প্রতারণার শঙ্কার মতো বিষয় থাকা উচিত নয়। বুকিং ডটকম নেদারল্যান্ডসভিত্তিক একটি প্রতিষ্ঠান। তারা নিয়ম ভঙ্গ করেছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ইইউ বলেছে, অর্থের বিনিময়ে অনেক প্রতিষ্ঠান সার্চ রেজাল্টে ওপরের দিকে স্থান পায়। কিন্তু সেগুলোকে বিজ্ঞাপন হিসেবে স্পষ্টভাবে চিহ্নিত করা হয় না। হেনা ভিরকুনেন বলেন, ডিজিটাল সার্ভিসেস অ্যাক্টে কিছু দায়িত্ব সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। ইউরোপের শীর্ষ বুকিং প্ল্যাটফর্ম যাতে সেগুলো গুরুত্বের সঙ্গে পালন করে তা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে বুকিং ডটকম জানিয়েছে, তারা তদন্তে পূর্ণ সহযোগিতা করছে। নিরাপত্তা, আস্থা ও ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

সর্বশেষ :

মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাস বোমাসদৃশ বস্তু উদ্ধার।   মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাস বোমাসদৃশ বস্তু উদ্ধার। জিডব্লিউএম গাড়ির পরিবেশক এখন এসিআই মোটরস   জিডব্লিউএম গাড়ির পরিবেশক এখন এসিআই মোটরস ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা   ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা   সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা বাংলাদেশ ছাত্রলীগের “গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার” এর দাবিতে ডাকা ধর্মঘটের সমর্থনে ঝিনাইদহে মহাসড়ক অবরোধ জেলা ছাত্রলীগের   বাংলাদেশ ছাত্রলীগের “গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার” এর দাবিতে ডাকা ধর্মঘটের সমর্থনে ঝিনাইদহে মহাসড়ক অবরোধ জেলা ছাত্রলীগের রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু: পেছনের গেট দিয়ে পালালেন জ্বালানিমন্ত্রী!   রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু: পেছনের গেট দিয়ে পালালেন জ্বালানিমন্ত্রী! কূটনৈতিক পাড়ায় কী চলছে বুঝতে পারছেন না তথ্য উপদেষ্টা জাহেদ   কূটনৈতিক পাড়ায় কী চলছে বুঝতে পারছেন না তথ্য উপদেষ্টা জাহেদ সকল মিডিয়ায় শেখ হাসিনার বক্তব্য, অস্বস্তিতে সরকার; গণমাধ্যমে আওয়ামী লীগের প্রচারণা নিষিদ্ধের বার্তা   সকল মিডিয়ায় শেখ হাসিনার বক্তব্য, অস্বস্তিতে সরকার; গণমাধ্যমে আওয়ামী লীগের প্রচারণা নিষিদ্ধের বার্তা