বুধবার ইমরানুরকে সংবর্ধনা দেবে অ্যাথলেটিকস ফেডারেশন


বুধবার ইমরানুরকে সংবর্ধনা দেবে অ্যাথলেটিকস ফেডারেশন
গত ১১ ফেব্রুয়ারি কাজাখস্তানের আস্তানায় এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতে ইতিহাস গড়া ইমরানুর রহমানকে বুধবার সংবর্ধনা দেবে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু জানিয়েছেন, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারের অডিটরিয়ামে হবে ইমরানুর রহমানের সংবর্ধনা অনুষ্ঠান। বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ফেডারেশন ইমরানুরকে পুরস্কার দেবে বলে জানা গেছে। এদিকে প্রথম বাংলাদেশি হিসেবে এশিয়ান পর্যায়ে স্বর্ণ জেতা ইমরানুর রহমানকে ৫ লাখ টাকা পুরস্কার দিয়েছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক। ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেছেন, এনআরবি কমার্শিয়াল বাংলাদেশ ইমরানুর রহমানকে ৫ লাখ টাকা এবং বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনকেও ৫ লাখ টাকা দিয়েছে।

সর্বশেষ :

আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের কড়া সমালোচনা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের   আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের কড়া সমালোচনা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর যাওয়ার পাশে রঙ করলেও অপর পাশ মলিন, ক্ষুব্ধ চট্টগ্রামবাসী   প্রধানমন্ত্রীর যাওয়ার পাশে রঙ করলেও অপর পাশ মলিন, ক্ষুব্ধ চট্টগ্রামবাসী আওয়ামী লীগের সময়ে বরাদ্দকৃত সোহেল তাজের রাজউকের প্লট বাতিল করছে বিএনপি সরকার   আওয়ামী লীগের সময়ে বরাদ্দকৃত সোহেল তাজের রাজউকের প্লট বাতিল করছে বিএনপি সরকার বিএনপির সাথে জামায়াতের বিষ্ঠাযুদ্ধের ঘটনায় তিন জামায়াত নেতা কারগারে   বিএনপির সাথে জামায়াতের বিষ্ঠাযুদ্ধের ঘটনায় তিন জামায়াত নেতা কারগারে দিনেশ ত্রিবেদী: ভালো সম্পর্ক হলে উভয় দেশের জন্য হবে ‘উইন-উইন সিচুয়েশন’   দিনেশ ত্রিবেদী: ভালো সম্পর্ক হলে উভয় দেশের জন্য হবে ‘উইন-উইন সিচুয়েশন’ ‘প্রতিটি ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা’: অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রক্রিয়ায় আস্থা তাসকিনের   ‘প্রতিটি ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা’: অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রক্রিয়ায় আস্থা তাসকিনের গুম কমিশনের নাবিলা ইদ্রিসের গুপ্তচর জীবনের আখ্যান: আর্টিকেল-১৯ এর প্রতিবেদন   গুম কমিশনের নাবিলা ইদ্রিসের গুপ্তচর জীবনের আখ্যান: আর্টিকেল-১৯ এর প্রতিবেদন ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন জাতীয় রেকর্ড   ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন জাতীয় রেকর্ড