বৃহস্পতির নতুন ১২ উপগ্রহের সন্ধান


বৃহস্পতির নতুন ১২ উপগ্রহের সন্ধান
মহাবিশ্বের কোনো গ্রহে উপগ্রহের সংখ্যা বেশি? এ প্রশ্নটি উঠলে কয়েক দিন আগেও উত্তর আসত ‘শনি’। তবে সে উত্তর এখন অতীত। উপগ্রহের সংখ্যার দিক থেকে এখন শীর্ষে বৃহস্পতি। কারণ, বৃহত্তম এ গ্রহে আরও ১২টি উপগ্রহের সন্ধ্যান পেয়েছেন আমেরিকার জ্যোতির্বিজ্ঞানীরা। এ উপগ্রহগুলো বৃহস্পতিকে কেন্দ্র করে ঘুরছে। বিজ্ঞানীরা এগুলো বলছে বৃহস্পতির ‘চাঁদ’। সম্প্রতি মার্কিন জ্যোতির্বিজ্ঞানীরা বৃহস্পতিকে কেন্দ্র করে ঘূর্ণয়মান এ ১২টি গ্রহের সন্ধান পেয়েছেন। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, শনির কক্ষপথে ঘুরছে ৮৩টি উপগ্রহ। তবে এখন সৌরজগতে সবচেয়ে বেশি উপগ্রহ রয়েছে বৃহস্পতির। বৃহস্পতিকে কেন্দ্র করে নতুন আবিষ্কৃত ১২টি উপগ্রহ সমেত মোট ৯২টি উপগ্রহ ঘুরছে। ওয়াশিংটনের ‘কার্নেগি ইনস্টিটিউশন ফর সায়েন্সে’র জ্যোতির্বিজ্ঞানী স্কট শেপার্ডের নেতৃত্বে একটি বিশেষ দল ১২টি উপগ্রহের সন্ধান পান। আমেরিকার ‘মাইনর প্ল্যানেট সেন্টার’ থেকে সম্প্রতি এ সম্পর্কে সবিস্তার তথ্য সমেত একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতির ওই উপগ্রহগুলো আকারে অনেকটাই ক্ষুদ্র। আমেরিকার মাসিক পত্রিকা ‘স্কাই অ্যান্ড টেলিস্কোপ’ জানায়, ওই ১২টি উপগ্রহই কক্ষপথের দিকে মুখ করে বৃহস্পতির চারপাশে ঘুরছে। জোভিয়ান দুনিয়ায় আরও খুঁটিনাটি অনুসন্ধানের জন্য অনেক দিন ধরে অভিযানের তোড়জোড় করছে আমেরিকার মহাকাশ গবেষণাকারী সংস্থা নাসা। তারই বছরকয়েক আগে এ ১২টি উপগ্রহের সন্ধান মিলল। চারটি গ্রহ বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুনকে মিলিতভাবে জোভিয়ান জগৎ বলা হয়। এ উপগ্রহগুলো মানুষের বসবাসের জন্য উপযুক্ত কি না তাও খতিয়ে দেখবে ইউরোপা ক্লিপার মিশন নামে নাসার বিশেষ অভিযান।

সর্বশেষ :

আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের কড়া সমালোচনা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের   আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের কড়া সমালোচনা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর যাওয়ার পাশে রঙ করলেও অপর পাশ মলিন, ক্ষুব্ধ চট্টগ্রামবাসী   প্রধানমন্ত্রীর যাওয়ার পাশে রঙ করলেও অপর পাশ মলিন, ক্ষুব্ধ চট্টগ্রামবাসী আওয়ামী লীগের সময়ে বরাদ্দকৃত সোহেল তাজের রাজউকের প্লট বাতিল করছে বিএনপি সরকার   আওয়ামী লীগের সময়ে বরাদ্দকৃত সোহেল তাজের রাজউকের প্লট বাতিল করছে বিএনপি সরকার বিএনপির সাথে জামায়াতের বিষ্ঠাযুদ্ধের ঘটনায় তিন জামায়াত নেতা কারগারে   বিএনপির সাথে জামায়াতের বিষ্ঠাযুদ্ধের ঘটনায় তিন জামায়াত নেতা কারগারে দিনেশ ত্রিবেদী: ভালো সম্পর্ক হলে উভয় দেশের জন্য হবে ‘উইন-উইন সিচুয়েশন’   দিনেশ ত্রিবেদী: ভালো সম্পর্ক হলে উভয় দেশের জন্য হবে ‘উইন-উইন সিচুয়েশন’ ‘প্রতিটি ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা’: অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রক্রিয়ায় আস্থা তাসকিনের   ‘প্রতিটি ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা’: অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রক্রিয়ায় আস্থা তাসকিনের গুম কমিশনের নাবিলা ইদ্রিসের গুপ্তচর জীবনের আখ্যান: আর্টিকেল-১৯ এর প্রতিবেদন   গুম কমিশনের নাবিলা ইদ্রিসের গুপ্তচর জীবনের আখ্যান: আর্টিকেল-১৯ এর প্রতিবেদন ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন জাতীয় রেকর্ড   ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন জাতীয় রেকর্ড