ব্রাজিলের দল ঘোষণা, নতুন মুখের ছড়াছড়ি


ব্রাজিলের দল ঘোষণা, নতুন মুখের ছড়াছড়ি
আগামী ২৫ মার্চ মরক্কোর বিপক্ষে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কাতার বিশ্বকাপের পর মরক্কো ম্যাচ দিয়েই প্রথম প্রীতি ম্যাচ খেলবে রিচার্লি-ক্যাসিমিরোরা। আসন্ন এই প্রীতি ম্যাচকে সামনে রেখে ব্রাজিলের দল ঘোষণা করলেন দলটির অন্তর্বর্তীকালীন কোচ রামন মেনেজেস। ২৩ সদস্যের দলে নতুন মুখের ছড়াছড়ি। নতুন ৯ ফুটবলারকে স্কোয়াডে রেখেছেন মেনেজেস। এদের মধ্যে দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী ব্রাজিল দলের পাঁচ খেলোয়াড়কে রাখা হয়েছে। গোলরক্ষক মাইকেল, ডিফেন্ডার আর্থার, রবার্ট রেনান, মিডফিল্ডার আন্দ্রে সান্তোস ও ফরোয়ার্ড ভিটোর রোকু স্কোয়াডে প্রথমবারের মত জায়গা পেয়েছেন। এছাড়াও আন্দ্রে, জন গোমেজ, রাফায়েল ভেগা ও রনির মত উদীয়মান তারকাদেরও স্কোয়াডে রেখেছেন মেনেজেস। ২৩ সদস্যের ব্রাজিল দল: গোলরক্ষক: এডারসন (ম্যানচেস্টার সিটি), মাইকেল (অ্যাথলেটিকো পিআর), উইভারটন (পালমেরাস) ডিফেন্ডার: ইবানেজ (রোমা), এডার মিলিতাও (রিয়াল মাদ্রিদ), মারকুইনহোস (পিএসজি), রবার্ট রেনান (জেনিথ), আর্থার (আমেরিকা মিনেরিও), এমার্সন রয়্যাল (টটেনহ্যাম), অ্যালেক্স টেলাস (সেভিয়া), রেনান লোডি (নটিংহ্যাম) মিডফিল্ডার: আন্দ্রে (ফ্লুমিনেজ), আন্দ্রে সান্তোস (ভাস্কো), ক্যাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), জন গোমেজ (উলভারহ্যাম্পটন), লুকাস পাকুয়েতা (ওয়েস্ট হ্যাম), রাফায়েল ভেগা (পাল্ম ট্ট্রিস) ফরোয়ার্ড: এন্তোনি (ম্যানচেস্টার ইউনাইটেড), রিচার্লিসন (টটেনহ্যাম), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), রনি (পাল্ম ট্ট্রিস), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), ভিটোর রোকু (অ্যাথলেটিকো পিআর)।

সর্বশেষ :

বন্ধুত্বের হাত, ভেতরে অবিশ্বাসের রাজনীতি   বন্ধুত্বের হাত, ভেতরে অবিশ্বাসের রাজনীতি চালু হতে না হতেই অচল ‘ফুয়েল পাস অ্যাপ’, তেলের অপেক্ষা আগের মতোই   চালু হতে না হতেই অচল ‘ফুয়েল পাস অ্যাপ’, তেলের অপেক্ষা আগের মতোই নিজেদের “জুলাই প্রোডাক্ট” আখ্যা দিলেন জামায়াতের আমির শফিকুর   নিজেদের “জুলাই প্রোডাক্ট” আখ্যা দিলেন জামায়াতের আমির শফিকুর আকণ্ঠ ঋণে নিমজ্জিত অর্থনীতি: অন্তর্বর্তীকাল থেকে নতুন সরকার- ৪৩ দিনে আরও ৪১ হাজার কোটি টাকা ঋণ   আকণ্ঠ ঋণে নিমজ্জিত অর্থনীতি: অন্তর্বর্তীকাল থেকে নতুন সরকার- ৪৩ দিনে আরও ৪১ হাজার কোটি টাকা ঋণ ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ   ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী!   নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! নারী বিশ্বকাপে থাকছে রেকর্ড প্রাইজমানি   নারী বিশ্বকাপে থাকছে রেকর্ড প্রাইজমানি জুলাই-আগস্টের ৭.৬২ মি.মি. বুলেটের সুত্র অনুসন্ধান: বরখাস্তকৃত লেঃ কর্নেল ও সেনাবাহিনীর আর্টিলারি বিভাগের সম্পৃক্ততা   জুলাই-আগস্টের ৭.৬২ মি.মি. বুলেটের সুত্র অনুসন্ধান: বরখাস্তকৃত লেঃ কর্নেল ও সেনাবাহিনীর আর্টিলারি বিভাগের সম্পৃক্ততা