ভাতিজিকে ধর্ষণ মামলায় খালাস চাচা


ভাতিজিকে ধর্ষণ মামলায় খালাস চাচা
চাঁপাইনবাবগঞ্জে আপন ভাতিজিকে ধর্ষণের মামলায় খালাস পেয়েছেন চাচা। বুধবার (২৯ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নরেশ চন্দ্র সরকার এই রায় ঘোষণা করেন। মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষগ্রহণ শেষে আসামীর উপস্থিতিতে বিচারক এই রায় প্রদান করেন। খালাসপ্রাপ্ত ব্যক্তি হলেন, সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের নয়ানগর পূর্বপাড়া গ্রামের মো. রেশান আলীর ছেলে মো. তহিদুল ইসলাম তহিদ (২৫)। আদালত, মামলার বাদি, আইনজীবী সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৬ ফেব্রুয়ারী সদর মডেল থানায় আপন ভাইয়ের বিরুদ্ধে বাদি হয়ে তার বড় ভাই মেয়েকে ধর্ষনের অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলার বাদি অভিযোগ করেন, ২৪ ফেব্রুয়ারী তার অসুস্থ স্ত্রীকে তার ভাই ও ভাইয়ের বউ জেলা শহরের নিমতলায় নিজ বাসায় দেখতে আসে। পরে ভাই ও মেয়েকে বাসায় রেখে ভাইয়ের বউকে সাথে নিয়ে অসুস্থ স্ত্রীকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে যায়। এসময় ভাতিজিকে জোরপূর্বক ধর্ষণ করে খালাসপ্রাপ্ত আসামী তহিদ। মামলার বাদি বলেন, ঘটনার দিন অটোরিকশা চালিয়ে সন্ধ্যার পর বাসায় আসলে আমার স্ত্রী ও মেয়ে ঘটনা খুলে বলে। পরে তাকে প্রথমে পদ্মা ক্লিনিক ও ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসা প্রদান করি। প্রথমে পারিবারিকভাবে সমাধান করতে চাইলেও মেয়ের অবস্থা গুরুতর দেখে আইনের আশ্রয় নেয়। কিন্তু আজকে (বুধবার) আমরা ন্যায়বিচার পায়নি৷ উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আপিল করব৷ এপিপি অ্যাড. এনামুল হক মুঠোফোনে জানান, রায়ের কপি পেয়ে বাদির সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সেক্ষেত্রে আপিল করা হবে কি না তা পরে ভেবে দেখা হবে।

সর্বশেষ :

চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের   চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের   বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার?   মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ   ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে?   এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত   গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক   যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার   ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার