মতলবে মোটরসাইকেলের ধাক্কায় ১ম শ্রেণির স্কুলছাত্রীর নিহত


মতলবে মোটরসাইকেলের ধাক্কায় ১ম শ্রেণির  স্কুলছাত্রীর নিহত
মতলব দক্ষিণ উপজেলায় গত ২ মার্চ বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় নাগদা এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় বুশরা আক্তার (৬) নামে প্রথম শ্রেণির এক ছাত্রীর প্রাণহানি ঘটে। বুশরা আক্তারের বাড়ি উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের নাগদা এলাকায়। স্থানীয় লোকজন জানান , নিহত বুশরা আক্তার ওই এলাকার শাহজাহান ঢালীর মেয়ে সে। বুশরা স্থানীয় নাগদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সে দ্বিতীয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেল সাড়ে তিনটায় পাশের একটি দোকানে যাওয়া সময় বাড়ির পাশে -মতলব-পেন্নাই সড়কে হাঁটার সময় আচমকা একটি দ্রুতগামী মোটরসাইকেল পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে মাটিতে লুটিয়ে পড়ে সে। তার মাথা,পা ও পিঠসহ শরীরের বিভিন্ন অংশ রক্তাক্ত জখম হয়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং এলাকাবাসীর সহযোগিতায় ওই মোটরসাইকেলসহ চালক সজিব মিয়াকে আটক করে। সজিব মিয়ার বাড়ি উপজেলার নারায়ণপুর এলাকায়। মতলব দক্ষিণ থানার ওসি মো. সাইদুল ইসলাম জানান, এ ঘটনায় তাঁর থানায় এখনো কোনো মামলা হয়নি। শুনেছি ওই মোটরসাইকেলসহ চালককে আটক করেছেন এলাকাবাসী ।

সর্বশেষ :

আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের কড়া সমালোচনা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের   আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের কড়া সমালোচনা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর যাওয়ার পাশে রঙ করলেও অপর পাশ মলিন, ক্ষুব্ধ চট্টগ্রামবাসী   প্রধানমন্ত্রীর যাওয়ার পাশে রঙ করলেও অপর পাশ মলিন, ক্ষুব্ধ চট্টগ্রামবাসী আওয়ামী লীগের সময়ে বরাদ্দকৃত সোহেল তাজের রাজউকের প্লট বাতিল করছে বিএনপি সরকার   আওয়ামী লীগের সময়ে বরাদ্দকৃত সোহেল তাজের রাজউকের প্লট বাতিল করছে বিএনপি সরকার বিএনপির সাথে জামায়াতের বিষ্ঠাযুদ্ধের ঘটনায় তিন জামায়াত নেতা কারগারে   বিএনপির সাথে জামায়াতের বিষ্ঠাযুদ্ধের ঘটনায় তিন জামায়াত নেতা কারগারে দিনেশ ত্রিবেদী: ভালো সম্পর্ক হলে উভয় দেশের জন্য হবে ‘উইন-উইন সিচুয়েশন’   দিনেশ ত্রিবেদী: ভালো সম্পর্ক হলে উভয় দেশের জন্য হবে ‘উইন-উইন সিচুয়েশন’ ‘প্রতিটি ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা’: অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রক্রিয়ায় আস্থা তাসকিনের   ‘প্রতিটি ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা’: অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রক্রিয়ায় আস্থা তাসকিনের গুম কমিশনের নাবিলা ইদ্রিসের গুপ্তচর জীবনের আখ্যান: আর্টিকেল-১৯ এর প্রতিবেদন   গুম কমিশনের নাবিলা ইদ্রিসের গুপ্তচর জীবনের আখ্যান: আর্টিকেল-১৯ এর প্রতিবেদন ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন জাতীয় রেকর্ড   ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন জাতীয় রেকর্ড