মানবতাবিরোধী অপরাধ: ত্রিশালের পাঁচজনের বিরুদ্ধে মামলার রায় আজ


মানবতাবিরোধী অপরাধ: ত্রিশালের পাঁচজনের বিরুদ্ধে মামলার রায় আজ
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে ময়মনসিংহের ত্রিশালের মো. হরমুজ আলীসহ পাঁচজনের বিরুদ্ধে করা মামলার রায় দেওয়া হবে আজ সোমবার। বিচারপতি মো. শাহীনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রোববার এ দিন ধার্য করেন। ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তাপস কান্তি বল এ তথ্য জানিয়েছেন। গত ২৪ নভেম্বর ট্রাইব্যুনালে উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছিল। এ মামলার আট আসামির ছয়জন গ্রেপ্তার হন। তাঁদের মধ্যে কারাগারে মারা যান তিনজন- জাতীয় পার্টির সাবেক এমপি এমএ হান্নান, তাঁর ছেলে রফিক সাজ্জাদ ও মিজানুর রহমান মিন্টু। বর্তমানে কারাগারে আছেন হরমুজ আলী, আব্দুস সাত্তার ও খন্দকার গোলাম রব্বানী। খন্দকার গোলাম ছাব্বির আহমাদ ও ফখরুজ্জামান পলাতক। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ, ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের সাত ধরনের ছয়টি অভিযোগ রয়েছে আসামিদের বিরুদ্ধে। ২০১৫ সালের ১৯ মে ময়মনসিংহের ত্রিশালের শহীদ মুক্তিযোদ্ধা আবদুর রহমানের স্ত্রী রহিমা খাতুন এ মামলা করেন। ময়মনসিংহ-১ আমলি আদালতের বিচারক পরে মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠিয়ে দেন। এ মামলার তদন্তকারী কর্মকর্তা মতিউর রহমান ২০১৫ সালের ২৮ জুলাই থেকে ২০১৭ সালের ১১ জুলাই পর্যন্ত তদন্ত করেন। ২০১৬ সালের ১১ জুলাই তদন্ত সংস্থা আটজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল করে।

সর্বশেষ :

আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের কড়া সমালোচনা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের   আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের কড়া সমালোচনা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর যাওয়ার পাশে রঙ করলেও অপর পাশ মলিন, ক্ষুব্ধ চট্টগ্রামবাসী   প্রধানমন্ত্রীর যাওয়ার পাশে রঙ করলেও অপর পাশ মলিন, ক্ষুব্ধ চট্টগ্রামবাসী আওয়ামী লীগের সময়ে বরাদ্দকৃত সোহেল তাজের রাজউকের প্লট বাতিল করছে বিএনপি সরকার   আওয়ামী লীগের সময়ে বরাদ্দকৃত সোহেল তাজের রাজউকের প্লট বাতিল করছে বিএনপি সরকার বিএনপির সাথে জামায়াতের বিষ্ঠাযুদ্ধের ঘটনায় তিন জামায়াত নেতা কারগারে   বিএনপির সাথে জামায়াতের বিষ্ঠাযুদ্ধের ঘটনায় তিন জামায়াত নেতা কারগারে দিনেশ ত্রিবেদী: ভালো সম্পর্ক হলে উভয় দেশের জন্য হবে ‘উইন-উইন সিচুয়েশন’   দিনেশ ত্রিবেদী: ভালো সম্পর্ক হলে উভয় দেশের জন্য হবে ‘উইন-উইন সিচুয়েশন’ ‘প্রতিটি ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা’: অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রক্রিয়ায় আস্থা তাসকিনের   ‘প্রতিটি ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা’: অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রক্রিয়ায় আস্থা তাসকিনের গুম কমিশনের নাবিলা ইদ্রিসের গুপ্তচর জীবনের আখ্যান: আর্টিকেল-১৯ এর প্রতিবেদন   গুম কমিশনের নাবিলা ইদ্রিসের গুপ্তচর জীবনের আখ্যান: আর্টিকেল-১৯ এর প্রতিবেদন ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন জাতীয় রেকর্ড   ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন জাতীয় রেকর্ড