মার্চে ঢাকায় আসছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স বিন সালমান


মার্চে ঢাকায় আসছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স বিন সালমান
বিজনেস সামিটে অংশ গ্রহণের জন্য আগামী মার্চে ঢাকায় আসছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সাউদ। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) এই তথ্য জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এদনি সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির অফিস কক্ষে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের এ্যাম্বাসেডর ইসা ইউসেফ ইসা আলদুহাইলানের সঙ্গে তার মতবিনিময় হয়। বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী মার্চ মাসে ঢাকা অনুষ্ঠিতব্য বিজনেস সামিটে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সাউদের নেতৃত্বে একটি বড় ডেলিগেশন অংশ গ্রহণ করবে। তিনি জানান, ইতমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থানে ১০০ স্পেশাল ইকনোমিক জোন গড়ে তোলার কাজ দ্রুত এগিয়ে চলছে, কয়েকটির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এগুলোতে আরও বেশি সৌদি বিনিয়োগ প্রত্যাশা করে বাংলাদেশ। বাংলাদেশে পর্যাপ্ত দক্ষ জনশক্তি রয়েছে, বাংলাদেশ বিভিন্ন পণ্যের একটি বড় বাজার। আগামী মার্চ মাসে ঢাকা অনুষ্ঠিতব্য বিজনেস সামিটে অংশ গ্রহণ করবে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সাউদ। এদিকে সৌদি আরবের এ্যাম্বাসেডর ইসা ইউসেফ ইসা আলদুহাইলান এ সময় বলেন, ‘বাংলাদেশ সৌদি আরবের বন্ধু রাষ্ট্র। বাংলাদেশে অনুষ্ঠিতব্য বিজনেস সামিটে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সাউদের নেতৃত্বে একটি বড় ডেলিগেশন অংশ গ্রহণ করবে।

সর্বশেষ :

ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি   ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি ৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক   ৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক তৌহিদি জনতার কাছে সরকারের মুচলেকা: ‘পরের বছর থেকে আর নৌকাবাইচ হবে না, ২৮ আগস্টই শেষবার’   তৌহিদি জনতার কাছে সরকারের মুচলেকা: ‘পরের বছর থেকে আর নৌকাবাইচ হবে না, ২৮ আগস্টই শেষবার’ ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট   ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা   ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা   বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো   ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান   নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান