মালয়েশিয়ায় পাহাড় ধসে বাংলাদেশির মৃত্যু


মালয়েশিয়ায় পাহাড় ধসে বাংলাদেশির মৃত্যু
মালয়েশিয়ার লোজিং হাইল্যান্ডসে পাহাড় ধসে মাটিচাপা পড়া বাংলাদেশি যুবক মো. ফাহাদ হোসানের (২৭) লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) দুপুর ১২টা ৫৫ মিনিটে মালয়েশিয়া ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের কে-নাইন (ক৯) ইউনিটের প্রশিক্ষিত অনুসন্ধানী কুকুর ফ্র্যাঙ্কি মাটির স্তূপের নিচে ফাহাদ হোসানের অবস্থান শনাক্ত করে। পরে উদ্ধারকর্মীরা মাটি সরিয়ে তার লাশ উদ্ধার করেন। এর আগে, শুক্রবার (২ অক্টোবর) একটি সবজি খামারে পাহাড়ধসের ঘটনায় তিনি মাটিচাপা পড়েছিলেন। গুয়া মুসাং জেলা পুলিশের প্রধান সুপারিনটেনডেন্ট সিক চুন ফু জানান, মাটির বিশাল স্তূপের নিচ থেকে বাংলাদেশি ওই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি জানান, দুর্ঘটনার পর দ্বিতীয় দিনের মতো রোববার সকাল ৮টা থেকে উদ্ধার অভিযান শুরু হয়। অভিযানে ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের ২০ জন সদস্য, তিনটি প্রশিক্ষিত অনুসন্ধানী কুকুর এবং একটি খননযন্ত্র অংশ নেয়। দীর্ঘ সময় ধরে মাটির স্তূপে তল্লাশি চালানোর পর ক৯ ইউনিটের কুকুর ফ্র্যাঙ্কি ফাহাদের অবস্থান শনাক্ত করে। পরে উদ্ধারকারী দল তার লাশ উদ্ধার করতে সক্ষম হয়। ফাহাদ হোসানের বাড়ি বাংলাদেশের কোথায় এবং তিনি কতদিন ধরে মালয়েশিয়ায় কর্মরত ছিলেন তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। উদ্ধার অভিযান শেষে লাশ প্রয়োজনীয় প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ :

মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাস বোমাসদৃশ বস্তু উদ্ধার।   মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাস বোমাসদৃশ বস্তু উদ্ধার। জিডব্লিউএম গাড়ির পরিবেশক এখন এসিআই মোটরস   জিডব্লিউএম গাড়ির পরিবেশক এখন এসিআই মোটরস ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা   ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা   সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা বাংলাদেশ ছাত্রলীগের “গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার” এর দাবিতে ডাকা ধর্মঘটের সমর্থনে ঝিনাইদহে মহাসড়ক অবরোধ জেলা ছাত্রলীগের   বাংলাদেশ ছাত্রলীগের “গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার” এর দাবিতে ডাকা ধর্মঘটের সমর্থনে ঝিনাইদহে মহাসড়ক অবরোধ জেলা ছাত্রলীগের রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু: পেছনের গেট দিয়ে পালালেন জ্বালানিমন্ত্রী!   রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু: পেছনের গেট দিয়ে পালালেন জ্বালানিমন্ত্রী! কূটনৈতিক পাড়ায় কী চলছে বুঝতে পারছেন না তথ্য উপদেষ্টা জাহেদ   কূটনৈতিক পাড়ায় কী চলছে বুঝতে পারছেন না তথ্য উপদেষ্টা জাহেদ সকল মিডিয়ায় শেখ হাসিনার বক্তব্য, অস্বস্তিতে সরকার; গণমাধ্যমে আওয়ামী লীগের প্রচারণা নিষিদ্ধের বার্তা   সকল মিডিয়ায় শেখ হাসিনার বক্তব্য, অস্বস্তিতে সরকার; গণমাধ্যমে আওয়ামী লীগের প্রচারণা নিষিদ্ধের বার্তা