মুসলিম নাম বদলের প্রসঙ্গে ভারতের সুপ্রিম কোর্ট বললেন, দেশকে উত্তপ্ত করবেন


মুসলিম নাম বদলের প্রসঙ্গে ভারতের সুপ্রিম কোর্ট বললেন, দেশকে উত্তপ্ত করবেন
বিভিন্ন শহর এবং ঐতিহাসিক স্থানের মুসলিম নাম পরিবর্তন করতে একটি কমিশন গঠনের আবেদন জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন ভারতের এক বিজেপি নেতা। সেই আবেদন খারিজ করে দিয়েছেন দেশটির শীর্ষ আদালত। বিজেপি নেতার দায়ের করা মামলার শুনানিতে সোমবার শীর্ষ আদালতের মন্তব্য, ‘অতীতকে খুঁড়বেন না। এমন কাজ করবেন না যা বৈষম্য তৈরি করবে। দেশকে উত্তপ্ত করবেন না।’ আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, দেশের একাধিক শহর এবং ঐতিহাসিক স্থানের নামকরণ করা হয়েছে ‘আক্রমণকারী’দের নামে। তাই ওই জায়গাগুলির নাম পরিবর্তন করা হোক। শহর এবং ঐতিহাসিক স্থানের ‘আসল নাম’ খুঁজে বার করা হোক। কারণ ভারত ইতিহাসের দাস হয়ে থাকতে পারে না। এমন দাবিই করেছিলেন বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায়। এ জন্য একটি ‘নামবদলের কমিশন’ (রিনেমিং কমিশন) গঠনের আবেদন জানিয়ে শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন ওই বিজেপি নেতা। এই মামলার উদ্দেশ্য নিয়েই সোমবার প্রশ্ন তোলে বিচারপতি কেএম জোসেফ এবং বিভি নাগারত্নের বেঞ্চ। মামলার শুনানিতে শীর্ষ আদালত বলেন, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ। হিন্দু শুধু একটা ধর্ম নয়। এটা একটা জীবনধারা। হিন্দু ধর্মে কোনও গোঁড়ামি নেই।’ এর পরই বিজেপি নেতার উদ্দেশে আদালতের মন্তব্য, ‘অতীতকে খুঁড়বেন না। এমন কাজ করবেন না, যা বৈষম্য তৈরি করবে। দেশকে উত্তপ্ত করবেন না।’ আদালত আরও বলেন যে, দেশের ইতিহাস কখনই বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মকে ভয় ধরাতে পারে না।

সর্বশেষ :

বন্ধুত্বের হাত, ভেতরে অবিশ্বাসের রাজনীতি   বন্ধুত্বের হাত, ভেতরে অবিশ্বাসের রাজনীতি চালু হতে না হতেই অচল ‘ফুয়েল পাস অ্যাপ’, তেলের অপেক্ষা আগের মতোই   চালু হতে না হতেই অচল ‘ফুয়েল পাস অ্যাপ’, তেলের অপেক্ষা আগের মতোই নিজেদের “জুলাই প্রোডাক্ট” আখ্যা দিলেন জামায়াতের আমির শফিকুর   নিজেদের “জুলাই প্রোডাক্ট” আখ্যা দিলেন জামায়াতের আমির শফিকুর আকণ্ঠ ঋণে নিমজ্জিত অর্থনীতি: অন্তর্বর্তীকাল থেকে নতুন সরকার- ৪৩ দিনে আরও ৪১ হাজার কোটি টাকা ঋণ   আকণ্ঠ ঋণে নিমজ্জিত অর্থনীতি: অন্তর্বর্তীকাল থেকে নতুন সরকার- ৪৩ দিনে আরও ৪১ হাজার কোটি টাকা ঋণ ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ   ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী!   নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! নারী বিশ্বকাপে থাকছে রেকর্ড প্রাইজমানি   নারী বিশ্বকাপে থাকছে রেকর্ড প্রাইজমানি জুলাই-আগস্টের ৭.৬২ মি.মি. বুলেটের সুত্র অনুসন্ধান: বরখাস্তকৃত লেঃ কর্নেল ও সেনাবাহিনীর আর্টিলারি বিভাগের সম্পৃক্ততা   জুলাই-আগস্টের ৭.৬২ মি.মি. বুলেটের সুত্র অনুসন্ধান: বরখাস্তকৃত লেঃ কর্নেল ও সেনাবাহিনীর আর্টিলারি বিভাগের সম্পৃক্ততা