মোটরসাইকেলের ধাক্কায় দাদি-নাতনি নিহত


মোটরসাইকেলের ধাক্কায় দাদি-নাতনি নিহত
রাজধানীর তুরাগে মোটরসাইকেল ধাক্কায় দাদি-নাতনি নিহত হয়েছেন। নিহতরা হলেন মাজেদা বেগম খুকি (৪৫) ও রাফিয়া (৬ মাস)। বুধবার দিবাগত রাতে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে দাদিকে ও ঢাকা মেডিকেলে রাত ২টায় নাতনিকে মৃত্যু ঘোষণা করেন চিকিৎসকরা। তাদের বাড়ি তুরাগের ষোলহাটি গ্রামে। মাজেদার স্বামীর নাম ইসমাইল সরদার। আর শিশুটির বাবার নাম রিফাত হোসেন। তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) আওলাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তুরাগ ষোলোহাটি গ্রামে তাদের বাড়ি। গতরাতে স্থানীয় একটি বিয়ের অনুষ্ঠান শেষে নাতনীকে কোলে নিয়ে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন। তুরাগ মেট্রোরেলের ২ নম্বর স্টেশনের নিচে রাস্তা পার হওয়ার সময় ওই মোটরসাইকেলটি তাদের সজরে ধাক্কা দেয়। এতে তারা সিটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে তাদের উদ্ধার করে উত্তরা আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মাজেদা বেগমকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পরবর্তী মুমূর্ষু অবস্থায় রাফিয়াকে ঢাকা মেডিকেল কলেজ নিয়ে যাওয়া হলে সেখানে তাকেও চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, ঘটনার পরপরই মোটরসাইকেল চালককে আটক করা হয়েছে। শিশুটির মরদেহ ঢাকা মেডিকেল মর্গে আর মাজেদা বেগমের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ :

আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের কড়া সমালোচনা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের   আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের কড়া সমালোচনা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর যাওয়ার পাশে রঙ করলেও অপর পাশ মলিন, ক্ষুব্ধ চট্টগ্রামবাসী   প্রধানমন্ত্রীর যাওয়ার পাশে রঙ করলেও অপর পাশ মলিন, ক্ষুব্ধ চট্টগ্রামবাসী আওয়ামী লীগের সময়ে বরাদ্দকৃত সোহেল তাজের রাজউকের প্লট বাতিল করছে বিএনপি সরকার   আওয়ামী লীগের সময়ে বরাদ্দকৃত সোহেল তাজের রাজউকের প্লট বাতিল করছে বিএনপি সরকার বিএনপির সাথে জামায়াতের বিষ্ঠাযুদ্ধের ঘটনায় তিন জামায়াত নেতা কারগারে   বিএনপির সাথে জামায়াতের বিষ্ঠাযুদ্ধের ঘটনায় তিন জামায়াত নেতা কারগারে দিনেশ ত্রিবেদী: ভালো সম্পর্ক হলে উভয় দেশের জন্য হবে ‘উইন-উইন সিচুয়েশন’   দিনেশ ত্রিবেদী: ভালো সম্পর্ক হলে উভয় দেশের জন্য হবে ‘উইন-উইন সিচুয়েশন’ ‘প্রতিটি ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা’: অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রক্রিয়ায় আস্থা তাসকিনের   ‘প্রতিটি ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা’: অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রক্রিয়ায় আস্থা তাসকিনের গুম কমিশনের নাবিলা ইদ্রিসের গুপ্তচর জীবনের আখ্যান: আর্টিকেল-১৯ এর প্রতিবেদন   গুম কমিশনের নাবিলা ইদ্রিসের গুপ্তচর জীবনের আখ্যান: আর্টিকেল-১৯ এর প্রতিবেদন ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন জাতীয় রেকর্ড   ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন জাতীয় রেকর্ড