যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থি আন্দোলনে ধরপাকড়, ৭০ জন আটক


যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থি আন্দোলনে ধরপাকড়, ৭০ জন আটক
যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থি আন্দোলন ‘ফিলিস্তিন অ্যাকশন’-কে নিষিদ্ধ সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করার পর লন্ডন, ম্যানচেস্টার ও কার্ডিফে বিক্ষোভ থেকে ৭০ জনের বেশি অংশগ্রহণকারীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। রোববার (১৩ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে রুশ বার্তা সংস্থা তাস। ব্রিটেনের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর তথ্যমতে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনকে সমর্থন জানানোর অভিযোগে ৪১ জনকে আটক করা হয়েছে, আর এক বিক্ষোভকারীকে পুলিশ কর্মকর্তার ওপর হামলার অভিযোগে আটক করা হয়েছে। ম্যানচেস্টারে একই ধরণের সমর্থনমূলক কর্মসূচি থেকে আরও ১৬ জনকে আটক করা হয়েছে। বিবিসির তথ্যমতে, কার্ডিফ থেকে আটক করা হয়েছে ১৩ জনকে। চলতি বছরের ৫ জুলাই ফিলিস্তিন অ্যাকশনকে যুক্তরাজ্যের নিষিদ্ধ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হয়। এদিকে আল-জাজিরা টেলিভিশনের খবরে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় ১১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। খবরে আরও বলা হয়েছে, রাফাহর দক্ষিণে একটি জিএইচএফ ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে রেশন নেওয়ার জন্য অপেক্ষমাণ ৩৪ জন নিহত হয়েছেন। এ প্রসঙ্গে হামাস তাদের টেলিগ্রাম চ্যানেলে জানায়, ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে পরিচালিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) বন্ধের দাবি জানিয়েছে তারা। হামাসের বিবৃতিতে বলা হয়েছে, ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর কাছে নিয়মিতভাবে দখলদার জায়নিস্ট-আমেরিকান বাহিনীর হত্যাকাণ্ড তাদের অবরোধ, ক্ষুধা ও হত্যাকাণ্ডের অপরাধী ভূমিকাকে প্রকাশ করে। এ নিষ্ঠুর ব্যবস্থাকে অবিলম্বে বিলুপ্ত করার জন্য সমগ্র আরব বিশ্ব এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি পদক্ষেপ এবং এর পরিকল্পনাকারীদের জবাবদিহির আওতায় আনার প্রয়োজন। ২০২৫ সালের ২ মার্চ থেকে আন্তর্জাতিক মানবিক ত্রাণ গাজা উপত্যকায় প্রবেশ করছে না। ইসরাইলের সিদ্ধান্তে সব সীমান্ত ক্রসিং বন্ধ রয়েছে এবং খাদ্যসামগ্রী জিএইচএফ-এর ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর মাধ্যমে বিতরণ করা হচ্ছে।

সর্বশেষ :

বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান   বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল   ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও   ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা   রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ   পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’   জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি   সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন   এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন