যুক্তরাষ্ট্রের লুইসভিলে ফের গুলির ঘটনায় নিহত ২


যুক্তরাষ্ট্রের লুইসভিলে ফের গুলির ঘটনায় নিহত ২
যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের ডাউনটাউন লুইসভিলে আবারও গুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। এই নিয়ে শহরটিতে পরপর ৩টি গুলির ঘটনা ঘটলো। শনিবার রাত ৯টার দিকে লুইসভিলের চিকসাও পার্কে জড়ো হওয়া মানুষের মাঝে গুলি করলে এই হতাহতের ঘটনা ঘটে। চিকসাও পার্কে এলএমপিডির সহকারী প্রধান লেফটেন্যান্ট পল হামফ্রে বলেন, গুলি চালানোর সময় \'শতশত\' লোক ওই পার্কে ছিল। পুলিশ জানায়, এই ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং চারজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এই গুলির ঘটনায় কতজন যুক্ত ছিল বা সন্দেহভাজনদের বিষয়ে কোনো তথ্য জানায়নি পুলিশ। এর আগে সোমবার শহরটির ওল্ড ন্যাশনাল ব্যাংকের কর্মচারী কনর স্টার্জন তার পাঁচজন সহকর্মীকে গুলি করে হত্যা করেন এবং গত শনিবার ভোর সাড়ে ৪টার দিকে ওল্ড লুইসভিলে আরও একটি গুলির ঘটনা ঘটে যাতে দুজন নিহত ও একজন আহত হয়েছেন। এই গুলির ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন শহরটির কাউন্সিলর ডোনা পুরভিস।

সর্বশেষ :

ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১   ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির   মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ   মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক   একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’   মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে   শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত   ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি   অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি