রপ্তানি বিল নগদায়নে ডলারের দর ১০৪ টাকা


রপ্তানি বিল নগদায়নে ডলারের দর ১০৪ টাকা
রপ্তানি বিল নগদায়নে প্রতি মার্কিন ডলারে আরও এক টাকা বেশি দেবে ব্যাংকগুলো। আজ বুধবার থেকে প্রতি ডলারে রপ্তানিকারকরা পাচ্ছেন ১০৪ টাকা। গত কয়েকদিন ধরে যা ১০৩ টাকা ছিল। তবে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে সর্বোচ্চ দর ১০৭ টাকায় অপরিবর্তিত থাকবে। আর একটি ব্যাংকের ডলার কেনার গড় দরের সঙ্গে সর্বোচ্চ এক টাকা যোগ করে আমদানিতে দর নির্ধারিত হবে। সংকটের কারণে ব্যাংকগুলো ডলার কিনতে ১১৪ টাকা পর্যন্ত দিচ্ছিল। একবছর আগেও যেখানে ডলার ছিল ৯০ টাকার নিচে। অস্বাভাবিক দর বৃদ্ধি ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের মধ্যস্থতায় গত সেপ্টম্বর থেকে ডলার কেনায় সর্বোচ্চ দর নির্ধারণ করে আসছে ব্যাংকগুলো। বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকগুলোর সংগঠন বাফেদা এবং প্রধান নির্বাহীদের সংগঠন এবিবি যৌথভাবে চিঠি দিয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানায়। শুরুতে গত ১১ সেপ্টম্বর রেমিট্যান্সে সর্বোচ্চ ১০৮ এবং রপ্তানি বিল নগদায়নে ৯৯ টাকা দর নির্ধারণ করা হয়। তবে দুয়ের মধ্যে দরের পার্থক্য কমাতে রেমিট্যান্সে এক টাকা কমানো হয়। আর রপ্তানি বিল নগদায়নে দর বাড়ানো হচ্ছে। পর্যায়ক্রমে দু\'টি ক্ষেত্রেই ডলারের দর কাছাকাছি হবে।

সর্বশেষ :

বন্ধুত্বের হাত, ভেতরে অবিশ্বাসের রাজনীতি   বন্ধুত্বের হাত, ভেতরে অবিশ্বাসের রাজনীতি চালু হতে না হতেই অচল ‘ফুয়েল পাস অ্যাপ’, তেলের অপেক্ষা আগের মতোই   চালু হতে না হতেই অচল ‘ফুয়েল পাস অ্যাপ’, তেলের অপেক্ষা আগের মতোই নিজেদের “জুলাই প্রোডাক্ট” আখ্যা দিলেন জামায়াতের আমির শফিকুর   নিজেদের “জুলাই প্রোডাক্ট” আখ্যা দিলেন জামায়াতের আমির শফিকুর আকণ্ঠ ঋণে নিমজ্জিত অর্থনীতি: অন্তর্বর্তীকাল থেকে নতুন সরকার- ৪৩ দিনে আরও ৪১ হাজার কোটি টাকা ঋণ   আকণ্ঠ ঋণে নিমজ্জিত অর্থনীতি: অন্তর্বর্তীকাল থেকে নতুন সরকার- ৪৩ দিনে আরও ৪১ হাজার কোটি টাকা ঋণ ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ   ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী!   নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! নারী বিশ্বকাপে থাকছে রেকর্ড প্রাইজমানি   নারী বিশ্বকাপে থাকছে রেকর্ড প্রাইজমানি জুলাই-আগস্টের ৭.৬২ মি.মি. বুলেটের সুত্র অনুসন্ধান: বরখাস্তকৃত লেঃ কর্নেল ও সেনাবাহিনীর আর্টিলারি বিভাগের সম্পৃক্ততা   জুলাই-আগস্টের ৭.৬২ মি.মি. বুলেটের সুত্র অনুসন্ধান: বরখাস্তকৃত লেঃ কর্নেল ও সেনাবাহিনীর আর্টিলারি বিভাগের সম্পৃক্ততা