রাঙামাটিতে বন্ধুর ছুরিকাঘাতে যুবক খুন


রাঙামাটিতে বন্ধুর ছুরিকাঘাতে যুবক খুন
রাঙামাটিতে বন্ধুর ছুরিকাঘাতে ইজাজুল হক রাব্বি (২৮) নামে এক যুবক খুন হয়েছেন। এছাড়া ছুরিকাঘাতে আমির আলী নামে মার্কেটের এক দারোয়ানকে আহত করেন ঘাতক। শনিবার শহরের বনরুপা ফরেস্ট কলোনির কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার বিকালে জেলা পুলিশের ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত নিশ্চিত করা হয়েছে। এ সময় পুলিশ সুপার মীর আবু তৌহিদসহ জেলা ও রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হত্যাকাণ্ডের ব্যাপারে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ব্রিফিংয়ে জানানো হয়, হত্যাকাণ্ড ঘটে ভোরের দিকে। পরে খবর পেয়ে সকালে ঘটনাস্থল গিয়ে ইজাজুল হক রাব্বির লাশ উদ্ধার করে রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশের টিম। বুকে ধারালো অস্ত্রের আঘাতে তাকে হত্যা করে ঘাতক। নিহত রাব্বি বনরুপা বিএম মার্কেটের জুতা ব্যবসায়ী মোজাম্মেল হকের ছোট ছেলে। লাশ উদ্ধারের পর ঘটনাস্থলের আশপাশে থাকা সিসিটিভি ফুটেজ দেখে এবং তথ্যপ্রযুক্তি ব্যবহারসহ বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেলা ১১টার দিকে শহরের বনরুপার একটি রেস্টুরেন্ট থেকে হত্যাকাণ্ডে জড়িত আসামি সেলিম মাহমুদকে গ্রেফতার করতে সক্ষম হয় কোতোয়ালি থানা পুলিশ। আসামি সেলিম মাহমুদ বনরুপার ম্যাগপাই নামক রেস্টুরেন্টের কর্মচারী। তিনি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়নের নজুরবাড়ি এলাকার মাহমুদের ছেলে। আসামি সেলিমের স্বীকারোক্তি অনুযায়ী, ইজাজুল হক রাব্বির সঙ্গে তার বন্ধুত্ব ছিল। সেই সূত্রে তাদের দুজনের মধ্যে আর্থিক লেনদেন হলে রাব্বির কাছে সেলিম টাকা পাওনা ছিল। এ নিয়ে শুক্রবার রাতে ওই এলাকায় তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হলে সেলিমকে মারধর করে রাব্বি। এরপর তার কর্মস্থল ম্যাগপাই রেস্টুরেন্টে চলে যায় সেলিম। শনিবার ভোরে ফোন করে আবার সেলিমকে ওই একই স্থানে ডেকে নিয়ে যায় নিহত রাব্বি। এ সময় আবার কথা কাটাকাটির এক পর্যায়ে সেলিমের এলোপাতাড়ি ছুরিকাঘাতে ঘটনাস্থলেই রাব্বি মারা যায়। ঘটনার প্রত্যক্ষদর্শি নৈশ প্রহরী আমির হোসেন বাধা দিতে গেলে তাকেও ছুরিকাঘাতে গুরুতর আহত করে ঘাতক সেলিম। হাসপাতালে চিকিৎসাধীন দারোয়ান আমির আলী জানিয়েছেন, ভোরে রাব্বি ও তার বন্ধু ঝগড়ার এক পর্যায়ে কোমর থেকে ছুরি বের করে। রাব্বির বুকের বামপাশে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ঘাতক। আমি এগিয়ে গেলে আমাকেও পেছন দিক দিয়ে ছুরি দিয়ে আঘাত করে সে। এ সময় আমার চিৎকারে সে পালিয়ে যায়। কোতোয়ালি থানার ওসি আরিফুল আমিন জানান, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ :

বন্ধুত্বের হাত, ভেতরে অবিশ্বাসের রাজনীতি   বন্ধুত্বের হাত, ভেতরে অবিশ্বাসের রাজনীতি চালু হতে না হতেই অচল ‘ফুয়েল পাস অ্যাপ’, তেলের অপেক্ষা আগের মতোই   চালু হতে না হতেই অচল ‘ফুয়েল পাস অ্যাপ’, তেলের অপেক্ষা আগের মতোই নিজেদের “জুলাই প্রোডাক্ট” আখ্যা দিলেন জামায়াতের আমির শফিকুর   নিজেদের “জুলাই প্রোডাক্ট” আখ্যা দিলেন জামায়াতের আমির শফিকুর আকণ্ঠ ঋণে নিমজ্জিত অর্থনীতি: অন্তর্বর্তীকাল থেকে নতুন সরকার- ৪৩ দিনে আরও ৪১ হাজার কোটি টাকা ঋণ   আকণ্ঠ ঋণে নিমজ্জিত অর্থনীতি: অন্তর্বর্তীকাল থেকে নতুন সরকার- ৪৩ দিনে আরও ৪১ হাজার কোটি টাকা ঋণ ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ   ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী!   নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! নারী বিশ্বকাপে থাকছে রেকর্ড প্রাইজমানি   নারী বিশ্বকাপে থাকছে রেকর্ড প্রাইজমানি জুলাই-আগস্টের ৭.৬২ মি.মি. বুলেটের সুত্র অনুসন্ধান: বরখাস্তকৃত লেঃ কর্নেল ও সেনাবাহিনীর আর্টিলারি বিভাগের সম্পৃক্ততা   জুলাই-আগস্টের ৭.৬২ মি.মি. বুলেটের সুত্র অনুসন্ধান: বরখাস্তকৃত লেঃ কর্নেল ও সেনাবাহিনীর আর্টিলারি বিভাগের সম্পৃক্ততা