রাজধানী থেকে অপহরণ, শিবগঞ্জ থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার


রাজধানী থেকে অপহরণ, শিবগঞ্জ থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অপহরণের ৪ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ মার্চ) রাতে ওমর ফারুক আব্দুল্লাহ (২৫) নামের ওই অপহৃত যুবককে উদ্ধার করা হয়। তিনি রাজধানীর কাকরাইল থেকে অপহৃত হন। তার বাড়ি পিরোজপুরের সাতকানিয়া এলাকায় এবং তিনি রাজধানীর বনশ্রী এলাকায় বসবাস করেন। স্থানীয় বাসিন্দা আল আমিন বলেন, রাত ১০টার দিকে উপজেলার মুসলিমপুর বাজারের রাস্তার পাশে হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। এ সময় ওই যুবক পানি পান করতে চান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ তাকে উদ্ধার করে। এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ বলেন, জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে অপহৃত যুবককে উদ্ধার করা হয়। তখন যুবককে হাত-পা ও চোখ বাঁধা ছিল। পরে চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার হওয়া যুবকের এক আত্মীয়ের কাছে তাকে হস্তান্তর করা হয়। তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি গত ২৭ ফেব্রুয়ারি রাজধানীর কাকরাইল থেকে অপহৃত হন।

সর্বশেষ :

বন্ধুত্বের হাত, ভেতরে অবিশ্বাসের রাজনীতি   বন্ধুত্বের হাত, ভেতরে অবিশ্বাসের রাজনীতি চালু হতে না হতেই অচল ‘ফুয়েল পাস অ্যাপ’, তেলের অপেক্ষা আগের মতোই   চালু হতে না হতেই অচল ‘ফুয়েল পাস অ্যাপ’, তেলের অপেক্ষা আগের মতোই নিজেদের “জুলাই প্রোডাক্ট” আখ্যা দিলেন জামায়াতের আমির শফিকুর   নিজেদের “জুলাই প্রোডাক্ট” আখ্যা দিলেন জামায়াতের আমির শফিকুর আকণ্ঠ ঋণে নিমজ্জিত অর্থনীতি: অন্তর্বর্তীকাল থেকে নতুন সরকার- ৪৩ দিনে আরও ৪১ হাজার কোটি টাকা ঋণ   আকণ্ঠ ঋণে নিমজ্জিত অর্থনীতি: অন্তর্বর্তীকাল থেকে নতুন সরকার- ৪৩ দিনে আরও ৪১ হাজার কোটি টাকা ঋণ ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ   ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী!   নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! নারী বিশ্বকাপে থাকছে রেকর্ড প্রাইজমানি   নারী বিশ্বকাপে থাকছে রেকর্ড প্রাইজমানি জুলাই-আগস্টের ৭.৬২ মি.মি. বুলেটের সুত্র অনুসন্ধান: বরখাস্তকৃত লেঃ কর্নেল ও সেনাবাহিনীর আর্টিলারি বিভাগের সম্পৃক্ততা   জুলাই-আগস্টের ৭.৬২ মি.মি. বুলেটের সুত্র অনুসন্ধান: বরখাস্তকৃত লেঃ কর্নেল ও সেনাবাহিনীর আর্টিলারি বিভাগের সম্পৃক্ততা