রাজধানীর ফার্মগেটে মানসী প্লাজা নামে একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। শনিবার (২৩ নভেম্বর) সকাল ৯টা ২০ মিনিটের দিকে ফার্মগেটের মানসী প্লাজা নামে একটি ভবনের বেজমেন্টে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মানসী প্লাজা ৭ তলা ভবনের বেইজমেন্টে পুরাতন মালামালে আগুন লাগে। অগ্নিনির্বাপণে কাজ করছে ৫টি ইউনিট। আগুন ভয়াবহ নয়। কিন্তু অনেক ধোঁয়া থাকায় অগ্নিনির্বাপণ বিলম্বিত হচ্ছে। এখন পর্যন্ত কোন হতাহত নাই।
রাজধানীর ফার্মগেটে মানসী প্লাজা নামে একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
শনিবার (২৩ নভেম্বর) সকাল ৯টা ২০ মিনিটের দিকে ফার্মগেটের মানসী প্লাজা নামে একটি ভবনের বেজমেন্টে আগুন লাগার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মানসী প্লাজা ৭ তলা ভবনের বেইজমেন্টে পুরাতন মালামালে আগুন লাগে। অগ্নিনির্বাপণে কাজ করছে ৫টি ইউনিট। আগুন ভয়াবহ নয়। কিন্তু অনেক ধোঁয়া থাকায় অগ্নিনির্বাপণ বিলম্বিত হচ্ছে। এখন পর্যন্ত কোন হতাহত নাই।