প্রকাশিতঃ ফেব্রুয়ারী ১১, ২০২৩

রাবিতে কাহালু উপজেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ অনুষ্ঠিত


রাবিতে কাহালু উপজেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ অনুষ্ঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত বগুড়া জেলার কাহালু উপজেলার নবীন শিক্ষার্থীদের বরণ করেছে কাহালু উপজেলা ছাত্র কল্যাণ সমিতি। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমপ্লেক্সে নবীন শিক্ষার্থীদের বরণের পাশাপাশি প্রবীণদের বিদায় জানানো হয়। জানা যায়,অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে সদ্য ভর্তি হওয়া ২০২১-২২ সেশনের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং ২০১৫-১৬ এবং ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থীদের ক্রেস্টের মাধ্যমে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। সমিতির সভাপতি শাহাদত ইসলাম অনিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপদেষ্টা ও কলা অনুষদের সাবেক ডিন; ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এফ.এম.এ.এইচ তাকী,গণিত বিভাগের অধ্যাপক ড. গৌর চন্দ্র পাল,চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক নাজিয়া আফরিন।সমিতির কোষাধ্যক্ষ রাফিউল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে কাহালু উপজেলা ছাত্র কল্যাণ সমিতির ২০২২-২৩ বছরের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে আন্তজার্তিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আরিফুল ইসলামকে সভাপতি এবং ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থী শিহাব উদ্দিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন,সহ-সভাপতি আমান উল্লাহ খান,সুজাউল ইসলাম ও উম্মে হাবিবা জীম,সহ-সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক,গোলাম আজম (রাজন) ও ফারজানা আক্তার,সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী। এছাড়াও কমিটির বাকি সদস্যরা হলেন- সুমাইয়া, নাজিবুর, তামান্না, রাফিউল, হাবিবুর, বকুল, সাব্বীর, হাবিব, ওয়াকিল, সাগর, সামান্থা, শৈশব, সজিব, উম্মে হানি। অনুষ্ঠানে সদ্য বিদায়ী সভাপতি শাহাদত ইসলাম অনিক নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন। নবীনবরণ,বিদায় সংবর্ধনা শেষ পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সর্বশেষ :

এলপিজির দাম বাড়ানো হলো ২৫২ টাকা, বাজারে এমনিতেও পাওয়া যায় না সরকার নির্ধারিত দামে!   এলপিজির দাম বাড়ানো হলো ২৫২ টাকা, বাজারে এমনিতেও পাওয়া যায় না সরকার নির্ধারিত দামে! বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকঃ ২০ বছরে বেড়েছিল ৮.৫ পয়েন্ট, এক বছরেই কমলো ৬.২; নারীর রাজনীতিতে ক্ষমতায়ন, অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ কমেছে   বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকঃ ২০ বছরে বেড়েছিল ৮.৫ পয়েন্ট, এক বছরেই কমলো ৬.২; নারীর রাজনীতিতে ক্ষমতায়ন, অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ কমেছে ‘আউটসোর্সিং’ করে নরসিংদী থেকে ‘ফ্রিল্যান্সার’ ভাড়ায় এনে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ওপর হামলা, গুলিবিদ্ধসহ আহত ২০   ‘আউটসোর্সিং’ করে নরসিংদী থেকে ‘ফ্রিল্যান্সার’ ভাড়ায় এনে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ওপর হামলা, গুলিবিদ্ধসহ আহত ২০ জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পেঁয়াজের বাজারে: ‘আমরা দিনে এনে দিনে খাওয়া মানুষ, দাম বাড়লে কীভাবে বাঁচবো?’   জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পেঁয়াজের বাজারে: ‘আমরা দিনে এনে দিনে খাওয়া মানুষ, দাম বাড়লে কীভাবে বাঁচবো?’ ২৪ কোটি টাকা খরচ, ঝুলিতে মাত্র এক ব্রোঞ্জ   ২৪ কোটি টাকা খরচ, ঝুলিতে মাত্র এক ব্রোঞ্জ জ্বালানির দামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম: পাইকারিতে বস্তাপ্রতি ১০০-২০০৳ বাড়তি   জ্বালানির দামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম: পাইকারিতে বস্তাপ্রতি ১০০-২০০৳ বাড়তি ২২ ব্যাংকের পুঞ্জীভূত লোকসান আড়াই লাখ কোটি টাকা: খেলাপি ঋণ ৫ লাখ ৮১ হাজার কোটি টাকা   ২২ ব্যাংকের পুঞ্জীভূত লোকসান আড়াই লাখ কোটি টাকা: খেলাপি ঋণ ৫ লাখ ৮১ হাজার কোটি টাকা পুঁজিবাজারে সূচকের সাথে সাথে কমেছে লেনদেনও: বিনিয়োগকারীদের প্রশ্ন- এখন নয়া দরবেশ কে?   পুঁজিবাজারে সূচকের সাথে সাথে কমেছে লেনদেনও: বিনিয়োগকারীদের প্রশ্ন- এখন নয়া দরবেশ কে?