প্রকাশিতঃ ফেব্রুয়ারি ৫, ২০২৩

রাবিতে গ্রন্থাগার দিবস পালিত


রাবিতে গ্রন্থাগার দিবস পালিত
নানান আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। রোববার ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে শোভাযাত্রাটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রবীন্দ্রনাথ ঠাকুর ভবনের সম্মেলন কক্ষে আলোচনা সভায় অংশ নেয়। সেখানে বিভাগের শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন। আলোচনা সভায় বিভাগের সভাপতি একেএম ইয়ামিন আলী আকন্দর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেন, স্মার্ট বাংলাদেশে স্মার্ট লাইব্রেরি হওয়া উচিত। তাই ডিজিটাল গ্রন্থাগার থেকে আমরা স্মার্ট গ্রন্থাগার গড়ার পরিকল্পনা করছি। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীর, সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক ইলিয়াছ হোসেন, গ্রন্থাগার প্রশাসক অধ্যাপক হাবিবুর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে বক্তব্য দেন। সভায় ‘স্মার্ট লাইব্রেরি অ্যান্ড স্মার্ট বাংলাদেশ: ফ্যাক্টরস্ অ্যান্ড রিয়েলিটিস’ শীর্ষক প্রবন্থ বিভাগের অধ্যাপক শরিফুল ইসলাম এবং ‘স্মার্ট বাংলাদেশ অ্যান্ড স্মার্ট লাইব্রেরি: পারসপেক্টিক অ্যান্ড সাজেশসনস্’ শীর্ষক প্রবন্থ অধ্যাপক জয়ন্তী রানী বসাক ও মো. আরমানুল হক উপস্থাপন করেন। এদিকে দিবসটি উপলক্ষে গ্রন্থাগারে সেবা সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির জন্য ৫ ও ৬ ফেব্রুয়ারি হেলথ ডেক্সের ব্যবস্থা করা হয়েছে। এই ডেক্স সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চালু থাকবে।

সর্বশেষ :

নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা   নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা   পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩   তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার   মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা   সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি   শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম”   হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম” যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ   যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ